লঞ্চ হল Realme 6s; দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 27 মে 2020 16:16 IST
হাইলাইট
  • Realme 6s-এর পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে
  • Android 10 অপারেটিং সিস্টেম চলবে
  • ইউরোপের বাজারে এসেছে এই ফোন

Realme 6s

ইউরোপে লঞ্চ হল Realme 6s। এই ফোনে MediaTek Helio G90T চিপসে দিয়েছে চিনের কোম্পানিটি। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 4,300 mAh সেন্সর। সাদা ও কালো রঙে এই ফোন পাওয়া যাবে। একই সঙ্গে বাজারে লঞ্চ হয়েছে Realme X3 SuperZoom।

Realme 6s-এর দাম

Realme 6s-এর দাম 199 ইউরো (প্রায় 16,500 টাকা)। 4GB  RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই ইউরোপে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। 2 জুন এই ফোন বিক্রি শুরু হবে।

Realme 6s স্পেসিফিকেশন

ডুয়াল সিম Realme 6s এ Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে 6.5 ইঞ্চি FHD+ 90Hz ডিসপ্লে থাকছে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio G90T চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।

Realme 6s -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 4,300mAh ব্যাটারি ও 30W ফাস্ট চার্জিং। Realme 6s -এর ওজন 191 গ্রাম।

 
KEY SPECS
Display 6.50-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4300mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto Pad 70 ট্যাব 13 ইঞ্চির 3.5K স্ক্রিন, 10,200nAh ব্যাটারি, ও JBL স্পিকার-সহ ভারতে আসছে
  2. Redmi K90 Ultra: গরমের সমস্যা মিটবে, এবার ফোনের ভিতরে ফ্যান, মাসের শেষে আসছে রেডমির নতুন মডেল
  3. সুপারকারের আভিজাত্য নিয়ে ভারতে এল Infinix Note 60 Pro Pininfarinaএডিশন, এমন ফোন দেশে একটাই
  4. boAt Airdopes ProClip: কানে না গুঁজেই গান শোনা যাবে! মাত্র 1,599 টাকায় ক্লিপ ইয়ারবাড আনল বোট
  5. Nothing Phone 4b লঞ্চের আগেই ফাঁস বড় তথ্য, নতুন ফোনে থাকছে এই প্রসেসর
  6. Realme কোম্পানির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, CEO ইস্তাফা দেওয়ার পর বাড়ছে জল্পনা
  7. Meta Glasses: সস্তায় স্মার্ট চশমা আনল মেটা, ছবি তুলবে, কথা বলবে, গান শোনাবে, আবার পথও চেনাবে
  8. জুলাইয়ের শুরুতেই ভারতে বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছে Oppo, আসছে দুর্দান্ত ক্যামেরার দুই ফোন
  9. Redmi 17C: রেডমি একদম সস্তায় নয়া ফোন বাজারে আনল, ক্যামেরা চারটে মনে হলেও আসলে একটি
  10. Samsung Galaxy M47 5G ভারতে 29 জুন লঞ্চ হচ্ছে, একবার কিনলে 6 বছর ফোন বদলের কথা ভাবতে হবে না
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.