নতুন ভেরিয়েন্টে বাজারে আসছে এই Realme স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 জানুয়ারী 2019 13:13 IST
হাইলাইট
  • নতুন ভেরিয়েন্টে বাজারে আসছে Realme C1
  • Realme C1 ফোনে রয়েছে 2GB RAM
  • 6,999 টাকায় লঞ্চ হয়েছিল Realme C1

Realme C1 ফোনে রয়েছে 2GB RAM

ভারতে বাজারে নতুন ভেরিয়েন্টে আসছে Realme C1। সম্প্রতি Flipkart এ নতুন Realme ফোনের একটি পোস্ট দেখা গিয়েছে। সেই পোস্ট দেখে অনেকে মনে করেছিলেন বাজারে আসতে চলেছে কোম্পানির পরবর্তী স্মার্টফোন Realme A1। তবে Gadgets 360 কে Realme জানিয়েছে Realme C1 ফোনের নতুন ভেরিয়েন্টের জন্যই এই টিজার প্রকাশিত হয়েছে।

 

আরও পড়ুন: কেমন হবে Xiaomi –র ফোল্ডেবেল স্মার্টফোন? দেখুন ভিডিও

 

এখন Realme C1 ফোনে রয়েছে 2GB RAM। নতুন ভেরিয়েন্টে এই ফোনে অতিরিক্ত RAM যোগ হতে পারে। 6,999 টাকায় লঞ্চ হয়েছিল Realme C1। পরে Realme C1 ফোনের দাম বেড়ে হয়েছিল 7,999 টাকা।

 

আরও পড়ুন: ‘ডিসপ্লে নচ' কে বিদায় জানিয়ে লঞ্চ হল Honor View 20

 

Realme C1 এ রয়েছে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 450 চিপসেট, 2GB RAM আর 16GB স্টোরেজ। Realme C1 এর Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন।

Advertisement

 

আরও পড়ুন: পড়াশুনো লাটে উঠেছে বলে PUBG খেলা নিষিদ্ধ হল স্কুলে

 

ছবি তোলার জন্য Realme C1 এ রয়েছে একটি 13MP+2MP ডুয়াল ক্যামেরা সিস্টেম। সাথে থাকছে 5MP সেলফি ক্যামেরা। Realme C1 এর ভিতরে থাকবে একটি 4230 mAh ব্যাটারি।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.