কেমন হবে Xiaomi –র 'ফোল্ডেবেল স্মার্টফোন'? দেখুন ভিডিও

Xiaomi ডিভাইসের চারপাশে পাতলা বেজেল দেখা গিয়েছে। দুই দিক থেকে ভাঁজ করে ছোট হয়েছে ডিভাইসটি। এর আগে সব ফোল্ডেবেল ডিভাইস একবার ভাঁজ করা গেলেও এই প্রথম কোন ডিভাইস দুই দিন থেকে ভাঁজ করতে দেখা গেল।

কেমন হবে Xiaomi –র 'ফোল্ডেবেল স্মার্টফোন'? দেখুন ভিডিও

Photo Credit: Weibo / Lin Bin

ভিডিওতে ফোল্ডেবেল ডিভাইসের জন্য MIUI তে বিশেষ অপ্টিমাইজেশান দেখা গিয়েছে

হাইলাইট
  • দুই দিক থেকে ভাঁজ হবে ডিভাইসটি
  • চলবে MIUI স্কিন
  • পরীক্ষায় সফল হলেই বাজারে আসবে এই ডিভাইস
বিজ্ঞাপন

অনেক দিন ধরেই ফোল্ডেবেল স্মার্টফোন তৈরীর কাজ করছে Xiaomi। ইতিমধ্যেই এই ডিভাইসের একটি ভিডিও সামনে এসেছিল। সেই খবরে শীলমোহর দিয়ে এবার কোম্পানির প্রধান লিন বিন একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে একটি ফোল্ডেবেল ডিভাইস ব্যবহার করতে দেখা গিয়েছে। দুই দিক থেকে ভাঁজ করা যাবে Xiaomi ডিভাইসটি। এর সাথেই এই ডিভাইসে কোম্পানির নিজস্ব MIUI ইউজার ইন্টারফেস চলতে দেখা গিয়েছে।

 

আরও পড়ুন: কেমন হবে Samsung এর প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন?

 

চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে প্রথম এই ভিডিও প্রকাশিত হয়। এর পর কোম্পানির গ্লোবাল স্পোকপার্সেন ডোনোভান সাঙ টুইটারে এই ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে ডিভাইসের চারপাশে পাতলা বেজেল দেখা গিয়েছে। দুই দিক থেকে ভাঁজ করে ছোট হয়েছে ডিভাইসটি। এর আগে সব ফোল্ডেবেল ডিভাইস একবার ভাঁজ করা গেলেও এই প্রথম কোন ডিভাইস দুই দিন থেকে ভাঁজ করতে দেখা গেল।

 

আরও পড়ুন: ফোল্ডেবেল ট্যাবলেট নিয়ে আসছে Xiaomi? দেখুন ভিডিও

 

 

 

ভিডিওতে ফোল্ডেবেল ডিভাইসের জন্য MIUI তে বিশেষ অপ্টিমাইজেশান দেখা গিয়েছে। ভাঁজ করলে বা খুললে ডিসপ্লের সাইজের উপরে নির্ভর করে MIUI নিজে থেকেই মানিয়ে নিয়েছে। তবে এখনও পরীক্ষামুলক পর্যায়ে রয়েছে এই ডিভাইস। পরীক্ষায় সফল হলে এই ডিভাইস লঞ্চ করবে চিনের কোম্পানিটি।

 

আরও পড়ুন: এটাই বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন, দেখুন ভিডিও

 

সম্প্রতি একই ধরনের ফোল্ডেবেল ডিভাইস সামনে নিয়ে এসেছিল Samsung। শোনা যাচ্ছে 2019 সালে দিনের আলো দেখবে Samsung এর ফোল্ডেবেল ডিভাইস। এছাড়াও CES 2019 ইভেন্টে সামনে এসেছিল বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন Flexpai।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  2. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  3. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  4. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  5. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  6. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  7. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  8. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  9. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  10. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »