কেমন হবে Samsung এর প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন?

এই বছর নভেম্বর মাসে লঞ্চ হবে Samsung এর ফোল্ডেবেল স্মার্টফোন। একোহ জানিয়েছেন এই ডিভাইসটি আসলে একটি ট্যাবলেট যা ভাঁজ করে পকেটে ঢুকিয়ে নেওয়া যাবে।

কেমন হবে Samsung এর প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন?

Samsung Galaxy A9 লঞ্চ ইভেন্টে Samsung সিইও ডিজে কোহ

হাইলাইট
  • নভেম্বর মাসে লঞ্চ হবে Samsung এর ফোল্ডেবেল স্মার্টফোন
  • জানিয়েছেন এই ডিভাইসটি আসলে একটি ট্যাবলেট
  • যা ভাঁজ করে পকেটে ঢুকিয়ে নেওয়া যাবে
বিজ্ঞাপন

 

গত কয়েক বছর ধরেই খবরের শিরোনামে Samsung এর ফোল্ডেবেল স্মার্টফোন। এই বছরের শুরুতেইও Samsung সিইও ডিজে কোহ জানিয়েছিলেন এই বছর নভেম্বর মাসে লঞ্চ হবে Samsung এর ফোল্ডেবেল স্মার্টফোন। এই বিষয়ে যখন কানাঘুষো অব্যাহত তখনই কোম্পানি সিইও কোহ কোম্পানির প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন নিয়ে মুখ খুললেন। কোহ জানিয়েছেন এই ডিভাইসটি আসলে একটি ট্যাবলেট যা ভাঁজ করে পকেটে ঢুকিয়ে নেওয়া যাবে। এর ফলেই সহজে চলার পথে মাল্টিটাস্কিং করা সম্ভব হবে।

সম্প্রতি বিশ্বর প্রথম চারটি রিয়ার ক্যামেরা সহ স্মার্টফোন  Samsung Galaxy A9 লঞ্চ করেছে দক্ষিন কোরিয়ার কোম্পানিটি। কুয়ালালামপুরে এই ফোন লঞ্চের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কহ বলেন, “গ্রাহকদের জন্য খুবই কাজের ডিভাইস হতে চলেছে এই ফোল্ডেবেল ডিভাইস। এই ডিভাইস ব্যবহজার করে গ্রাহকে সন্তুষ্টি নিশ্চিত না করলে আমি এই প্রোডাক্ট বাজারে আনবো না।”

এর আগেও একাধিকবার কোহ বলেছেন এই ফোল্ডেবেল স্মার্টফোন কোন ‘গিমিক প্রোডাক্ট’ নয়। লঞ্চের কয়েক মাস পরে বাজার থেকে হাওয়া হয়ে যাবে না এই প্রোডাক্ট। কহ জানিয়েছে সারা বিশ্বে এই ডিভাইস লঞ্চ হবে।

এই ফোনের কোন স্পেসিফিকেশান না জানালেও কোহ বলেন স্মার্টফোন ব্যবহারের সময়  ডিসপ্লের সাইজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইতিমধ্যেই কোম্পানির Note সিরিজের ফোন Apple ও Google এর মতো প্রতিযোগিকে বড় ডিসপ্লের ফোন বানাতে বাধ্য করেছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »