স্টক অ্যানড্রয়েডের অভিজ্ঞতা দিতে Realme ফোনে আসছে ColorOS 7

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 অক্টোবর 2019 19:54 IST
হাইলাইট
  • Realme ফোনে আসছে ColorOS 7
  • নতুন স্কিনে স্টক অ্যানড্রয়েডের অভিজ্ঞতা পাওয়া যাবে
  • ফিটনেস প্রোডাক্ট আনছে কোম্পানি

নভেম্বর মাসে Realme ফোনে আপডেট পৌঁছাবে

Realme ফোনের দুর্দান্ত হার্ডওয়্যার থাকলেও কোম্পানির ColorOS অ্যানড্রয়েড স্কিন অনেক গ্রাহকের না পসন্দ। অনেক দিন ধরেই Realme -র তরফ থেকে RealmeOS লঞ্চের কথা জানানো হচ্ছে। কোম্পানি জানিয়েছে নতুন স্কিনে স্টক অ্যানড্রয়েডের অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা। এখনও দিনের আলো দেখেনি RealmeOS। সম্প্রতি ভারতে কোম্পানির প্রধান মাধব শেঠ জানিয়েছেন শীঘ্রই Realme ফোনে ColorOS 7 আপডেট পৌঁছাবে। শুধুমাত্র Realme ফোনের জন্যই এই স্কিন ডিজাইন করা হয়েছে। নতুন ColorOS 7 আপডেটের পরে Realme ফোনে স্টক অ্যানড্রয়েডের মতো অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

সম্প্রতি YouTube এ এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে RealmeOS আপডেট সম্পর্কে  প্রশ্নের উত্তরে মাধব বলেন শুধুমাত্র Realme ফোনের জন্য শীঘ্রই ColorOS 7 আপডেট নিয়ে আসছে কোম্পানি। যদিও Oppo ফোনে ColorOS 7 আপডেটে স্টক অ্যানড্রয়েড অভিজ্ঞতা পাওয়া যাবে না।

Advertisement

Realme ফোনে ColorOS 7 আপডেটে প্রায় স্টক অ্যানড্রয়েডের অভিজ্ঞতা উপোভোগ করা যাবে। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত এই দাবি জানিয়ে আসছেন Realme গ্রাহকরা। যদিও RealmeOS কবে সামনে আসবে সেই বিষয়ে মুখ খোলেননি মাধব শেঠ।

সফটওয়্যার আপডেট প্রসঙ্গে প্রশ্ন করা হলে শেঠ বলেন নভেম্বর মাসে Realme ফোনে নতুন আপডেট আসছে। যে সব Realme ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে সেই ফোনগুলিতে এই আপডেটের পরে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করে ভিডিও রেকর্ড করা যাবে। তিনি আরও বলেন ভবিষ্যতে ‘ফিটনেস' দুনিয়ায় বড় পরিকল্পনা রয়েছে কোম্পানির। শীঘ্রই ভারতে নতুন ফিটনেস ওয়্যারেবল প্রোডাক্ট নিয়ে আসছে কোম্পানি। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, ColorOS, ColorOS 7, Realme Band
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  2. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  3. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  4. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  5. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  6. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  7. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  8. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  9. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  10. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.