পরবর্তী Realme ফোনে থাকবে লেটেস্ট MediaTek চিপসেট

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 অক্টোবর 2018 13:03 IST
হাইলাইট
  • সবে লঞ্চ হয়েছে MediaTek এর লেটেস্ট চিপসেট Helio P70
  • Realme জানিয়েছে এই চিপসেট ব্যবহার করে কোম্পানি ফোন লঞ্চ করবে
  • Helio P70 চিপসেটে রয়েছে 12Nm আর্কিটেকচার ডিজাইন

Realme জানিয়েছে শিঘ্রই লেটেস্ট MediaTek Helio P70 ব্যবহার করে ফোন লঞ্চ করতে চলেছে কোম্পানি

সবে লঞ্চ হয়েছে MediaTek এর লেটেস্ট চিপসেট Helio P70। ইতিমধ্যেই Realme জানিয়েছে শিঘ্রই লেটেস্ট MediaTek Helio P70 ব্যবহার করে ফোন লঞ্চ করতে চলেছে কোম্পানি। সম্প্রতি লঞ্চ হওয়া Realme 2 Pro আর Realme C1 ফোনে ব্যবহার হয়েছে Qualcomm চিপসেট। সম্প্রতি লঞ্চ হওয়া Helio P70 চিপসেটে রয়েছে AI ইঞ্জিন, আপগ্রেডেড ক্যামেরা সাপোর্ট, ভালো গেমিং পার্ফনমেন্সার আর আগের থেকে ভালো নেটওয়ার্ক কানেক্টিভিটি। আগামী নভেম্বর মাস থেকে ফোন প্রস্তুতকারী সংস্থাগুলিকে এই চিপসেট সাপ্লাই করা শুরু করবে MediaTek।

টুইটারে নতুন এই ফোনের কথা ঘোষণা করেছে Realme। আগামী নভেম্বরে MediaTek Helio P70 চিপসেট হাতে পাওয়ার পরেই নতুন স্মার্তটফোন তৈরীর কাজ শুরু করে দেবে Realme। নভেম্বরেই বাজারে আসতে পারে এই স্মার্টফোন। সম্প্রতি লঞ্চ হয়েছে Realme 2 Pro আর Realme C1 মিডরেঞ্জ আর বাজেট সেগমেন্টে ইতিমধ্যেই হটকেকের মতো বিক্রি হচ্ছে এই দুটি স্মার্টফোন।

Advertisement

MediaTek Helio P70 চিপসেটে রয়েছে 12Nm আর্কিটেকচার ডিজাইন। চিপসেটের ভিতরে রয়েছে চারটি ARM Cortex-A73 প্রসেসার। এই প্রসেসারগুলি সর্বোচ্চ 2.1GHz ক্লক স্পিডে চলতে পারবে। এছাড়াও থাকছে চারটি 2GHz ARM Cortex-A53 প্রসেসার। গ্রাফিক্স প্রসেসিং এর জন্য MediaTek Helio P70 চিপসেটে থাকবে ARM Mali-G72 MP3 GPU। থাকছে 4G LTE মোডেম। এই মোডেমে সর্বোচ্চ 300 Mbps ডাউনলোড স্পিড পাওয়া যাবে। এছাড়াও থাকবে ডুয়াল 4G VoLTE সাপোর্ট। 32MP সিঙ্গেল ক্যামেরা আর 24MP+16MP ডুয়াল ক্যামেরা সাপোর্ট করবে এই চিপসেট।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: REalme, Helio P70
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  2. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  3. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  4. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  5. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  6. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  7. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  8. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  9. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  10. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.