Realme Narzo 100x 5G সস্তায় ভারতে 8,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, এক চার্জে 3 দিন চলবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 15 জুলাই 2026 14:28 IST
হাইলাইট
  • Realme Narzo 100x 5G ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হল 8,000mAh ব্যাটারি
  • এটি 144Hz ডিসপ্লে ও 50MP মেইন ক্যামেরার সঙ্গে এসেছে
  • Realme Narzo 100x 5G-এর ক্যামেরা মডিউলের ভিতরে পালস লাইট আছে

Realme Narzo 100x 5G features an 8,000mAh battery

Photo Credit: Realme

Realme Narzo 100x 5G আজ (জুলাই 15) ভারতে লঞ্চ হয়েছে। রিয়েলমির নয়া বাজেট ফোন শক্তিশালী 8,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে। সংস্থার দাবি, এটি একবার চার্জ দিলে 3 দিন পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। ব্যাটারি সবচেয়ে বড় আকর্ষণ হলেও, Realme Narzo 100x 5G একঝাঁক ফিচার্স অফার করে। এটি 5,300 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 144Hz ডিসপ্লে, ও 14 জিবি ডাইনামিক র‍্যাম (ফিজিক্যাল + ভার্চুয়াল) দিয়ে সজ্জিত। এছাড়াও, রিয়েলমির নতুন হ্যান্ডসেটে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, AI Pulse লাইট, IP65 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, এবং রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে। 

Realme Narzo 100x 5G দাম

Realme Narzo 100x 5G ভারতে 18,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যথাক্রমে 22,999 টাকা ও 24,999 টাকায় পাওয়া যাবে। ফোনটি মিডনাইট ব্ল্যাক এবং ফ্ল্যাশ অরেঞ্জ কালার অপশনে উপলব্ধ। 

Realme লঞ্চ অফারে ফোনের সমস্ত ভ্যারিয়েন্টে 500 টাকা কুপন ছাড় এবং 2,000 টাকা সাধারণ ডিসকাউন্ট দেওয়ার কথা জানিয়েছে। ফলে নতুন মডেলটির দাম 18,499 টাকায় নেমে আসবে। এটি জুলাই 22 থেকে Amazon ও রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে বিক্রি হবে।

Realme Narzo 100x 5G ফিচার্স, স্পেসিফিকেশন

Realme Narzo 100x 5G-এর সামনে 6.8 ইঞ্চি LCD ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল), ও 1,200 নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসে Android 16 অপারেটিং সিস্টেম ভিত্তিক Realme UI 7.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে।

রিয়েলমি নারজো 100এক্স 5G সিঙ্গেল রিয়ার ক্যামেরা পেয়েছে, যা হল f/1.8 অ্যাপারচার ও অটোফোকাস-সহ একটি 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ক্যামেরা ডুয়াল ভিউ রেকর্ডিং, টাইমল্যাপস, ও সিনেমাটিকর মতো একঝাঁক শুটিং মোড অফার করে। ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা চালিত।

Advertisement

রিয়েলমি দাবি করছে, ফুল চার্জে 12 ঘন্টা ভিডিও কল করা যাবে। ব্র্যান্ডের আরও দাবি, একবার চার্জ দিলে ফোনে 170 ঘন্টা Spotify শোনা, 26 ঘন্টা ইউটিউব ভিডিও দেখা, এবং 23 ঘন্টা নেভিগেশন ব্যবহার করা যাবে। এটি 45W ফাস্ট চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট করে। 

Realme Narzo 100x 5G ফোনের রিয়ার ক্যামেরা মডিউলের ভিতরে পালস লাইট দেওয়া হয়েছে। এটি নোটিফিকেশন সিস্টেম হিসেবে কাজ করবে এবং নয়টি ভিন্ন রঙে কাস্টমাইজ করা যাবে। ইনকামিং কল এবং কনট্যাক্টের জন্য আলোর রঙ পরিবর্তন করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  2. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  3. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  4. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  5. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  6. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  7. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  8. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  9. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  10. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.