Realme Narzo 100x 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স

Realme Narzo 100x 5G ভারতে 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা, Android 16 ভিত্তিক Realme UI 7.0, ও 45W ফাস্ট চার্জিং-সহ লঞ্চ হবে।

Realme Narzo 100x 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স

Photo Credit: Realme

Realme Narzo 100x 5G has an 8,000mAh battery

হাইলাইট
  • Realme Narzo 100x 5G-এর অন্যতম আকর্ষণ 8,000mAh ব্যাটারি
  • স্মার্টফোনটি ভেপার চেম্বার কুলিং সিস্টেমের সঙ্গে আসছে
  • Realme Narzo 100x 5G-এর সামনে 144Hz ডিসপ্লে আছে
বিজ্ঞাপন

Realme Narzo 100x 5G আগামী সপ্তাহেই ভারতে আসছে। রিয়েলমির তাদের নতুন স্মার্টফোন জুলাই 15 লঞ্চের ঘোষণা করেছে। ফোনের অন্যতম আকর্ষণ হবে পাওয়ারফুল 8,000mAh ব্যাটারি। এটি Amazon-এর মাধ্যমে দেশে বিক্রি হবে। ই-কমার্স প্ল্যাটফর্মটিতে লাইভ থাকা একটি মাইক্রোসাইট Realme Narzo 100x 5G মডেলের ডিজাইন, কালার অপশন, স্পেসিফিকেশন, এবং ফিচার্স সংক্রান্ত একাধিক তথ্য প্রকাশ্যে এনেছে। ডিভাইসটি 144Hz আল্ট্রাব্রাইট ডিসপ্লে, 5,300 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, AI Pulse Light, ও IP65 ওয়াটার প্রোটেকশন রেটিং অফার করবে। হ্যান্ডসেটটি MediaTek Dimensity 6000 সিরিজের প্রসেসরে রান করবে বলে নিশ্চিত করা হয়েছে।

Realme Narzo 100x 5G ফিচার্স ও স্পেসিফিকেশন

সংস্থা জানিয়েছে, রিয়েলমি নারজো 100এক্স 5G ফুল চার্জে সর্বোচ্চ তিন দিন ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম হবে। ব্যাটারিতে ফুল চার্জে 12.5 ঘন্টা Free Fire খেলা যাবে। এছাড়াও, 170 Spotify-এ ঘন্টা গান শোনা ও 26 ঘন্টা ইউটিউব ভিডিও দেখা সম্ভব হবে। এটি 45W ফাস্ট চার্জিং, বাইপাস চার্জিং, ও রিভার্স চার্জিং সাপোর্ট করবে।

রিয়েলমি নারজো সিরিজের নতুন স্মার্টফোনের সামনে 1200 নিট ব্রাইটনেসের ডিসপ্লে আছে। এতে 144 হার্টজ রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রলিং, গেমিং, ও অ্যানিমেশন আরও মসৃণ হয়ে উঠবে। ফোনে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফিকেশন এবং আর্মরশেল প্রোটেকশন রয়েছে। এটি 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ ও 14 জিবি ডাইনামিক র‍্যাম দ্বারা সজ্জিত।

Realme Narzo 100x 5G অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করছে। এতে 50 মেগাপিক্সেল AI ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। ডিভাইসে বিভিন্ন AI ভিত্তিক এডিটিং ফিচার দেওয়া হয়েছে। ফোনে Realme UI 7.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।

স্মার্টফোনের রিয়ার ক্যামেরা মডিউলে কাস্টমাইজেবল পালস লাইট থাকবে। এটি ইন্টারঅ্যাক্টিভ নোটিফিকেশন সিস্টেম হিসেবে কাজ করবে। পালস লাইটের মাধ্যমে ইনকামিং কল, মেসেজ বা অন্যান্য নোটিফিকেশনের সময় ভিজ্যুয়াল এলার্ট পাওয়া যাবে। এটি নয়টি ভিন্ন কালার এবং পাঁচটি স্পিডে সেট করা যাবে। ডিভাইসটি ফ্ল্যাশ অরেঞ্জ ও মিডনাইট ব্ল্যাক কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »