8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়

Realme Narzo 100x 5G ভারতে লঞ্চ হয়েছিল জুলাইতে।

8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়

Photo Credit: Realme

Realme Narzo 100x features a powerful 8000mAh battery

হাইলাইট
  • Realme Narzo 100x 5G স্মার্টফোনে 1,500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে
  • এই ছাড় নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে দেওয়া হবে
  • Realme Narzo 100x 5G-এর মুখ্য আকর্ষণ 8,000mAh ব্যাটারি
বিজ্ঞাপন

8,000mAh ব্যাটারির রিয়েলমি 5G স্মার্টফোনে 1,500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। সেপ্টেম্বরে ক্রেতাদের জন্য এমনই অফার নিয়ে হাজির হয়েছে কোম্পানি। গত জুলাইতে ভারতে লঞ্চ করা Realme Narzo 100x 5G মডেলে এখন 1,500 টাকা ছাড় মিলছে, যা নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে দেওয়া হবে। রিয়েলমির এই বাজেট 5G স্মার্টফোন একঝাঁক ফিচার্স অফার করে। এটি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 144Hz ডিসপ্লে, মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, পালস লাইট, রিভার্স চার্জিং সাপোর্ট, এবং IP65 ওয়াটার রেজিস্ট্যান্সের সঙ্গে উপলব্ধ।

Realme Narzo 100x 5G কিনুন 1,500 টাকা ছাড়ে

ভারতে Realme Narzo 100x 5G-এর দাম 22,499 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 25,499 টাকা। দুই মেমরি অপশনেই ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, মিডনাইট ব্ল্যাক ও ফ্ল্যাশ অরেঞ্জ উভয় রঙের বিকল্পে ছাড় মিলবে।

Realme Narzo 100x 5G-তে ছাড় Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে চালু থাকা ব্যাঙ্ক অফারের অধীনে দেওয়া হচ্ছে। এই অফারে HSBC, J&K, DBS, Indian Bank, PNB, IDFC, ও Kotak ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ছাড়ের যোগ্য। DBS ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে করা পেমেন্টে সর্বাধিক 1,500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।

জানিয়ে রাখি, Realme Narzo 100x 5G ফুল চার্জে 12 ঘন্টা ভিডিও কলে কথা বলা যাবে বলে দাবি করেছে কোম্পানি। একবার চার্জ দিলে ফোনে 170 ঘন্টা Spotify, 26 ঘন্টা ইউটিউব, ও 23 ঘন্টা নেভিগেশন ব্যবহার করা যাবে। এটি 45W ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্ট করে।

হ্যান্ডসেটের সামনে 6.8 ইঞ্চি LCD ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HD+ রেজোলিউশন, এবং 1,200 নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসে Android 16 ভিত্তিক Realme UI 7.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা থাকছে। স্মার্টফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা চালিত।

রিয়েলমি নারজো 100এক্স 5G f/1.8 অ্যাপারচার ও অটোফোকাস-সহ একটি 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং একটি সেকেন্ডারি AI লেন্স দিয়ে সজ্জিত। সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ক্যামেরা সিনেমাটিক, টাইমল্যাপস, ডুয়াল-ভিউ রেকর্ডিং, ও হাই-রেজের মতো শুটিং মোড অফার করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »