প্রেমদিবসে Realme-এর নতুন মেরুন রেড ফোনের সেল শুরু হল, 14,000 টাকার কমে 144Hz রিফ্রেশ রেট, 7000mAh ব্যাটারি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 14 ফেব্রুয়ারি 2026 21:43 IST
হাইলাইট
  • Realme Narzo 90x 5G এর মেরুন রেড কালারের বিক্রি শুরু হয়েছে
  • এই ফোনে 7,000mAh ব্যাটারি ও 144Hz রিফ্রেশ রেট ফিচার আছে
  • দাম 13,999 টাকা থেকে শুরু হচ্ছে

Realme Narzo 90x 5G's Maroon Red colour will be sold alongside the Flash Blue and Nitro Blue options

Photo Credit: Realme

আজ Realme Narzo 90x 5G এর নতুন মেরুন রেড (Maroon Red) কালার অপশনের সেল শুরু হল। এটি গাঢ় লাল ও মেরুন রঙের মিশেলে বানিয়েছে রিয়েলমি। লাল রঙ ভালবাসা এবং আবেগের প্রতীক হিসেবে ধরা হয়। তাই ভ্যালেন্টাইন'স ডে-র দিন নতুন কালারের বিক্রি শুরু করেছে সংস্থা। ফোনটি ভারতে গত বছর ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে হয়েছিল। তখন ফ্ল্যাশ ব্লু বং নাইট্রো ব্লু নামের দু'টি কালার ভ্যারিয়েন্ট এসেছিল। 14,000 টাকার কম বাজেটে Realme Narzo 90x 5G মডেলে শক্তিশালী 7,000mAh ব্যাটারি, 60W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট, এবং 144 হার্টজ রিফ্রেশ রেটের মতো আকর্ষণীয় ফিচার্স আছে।

Realme Narzo 90x 5G মেরুন রেড রঙের দাম

Realme Narzo 90x এর 5G ফ্ল্যাশ ব্লু ও নাইট্রো ব্লু কালার অপশনের মতো মেরুন রেডের দাম 13,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ পাওয়া যাবে। অন্য দিকে, 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 15,499 টাকা রাখা হয়েছে। Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 464 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এটি রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট ও Amazon থেকে কেনা যাচ্ছে।

Realme Narzo 90x 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

রিয়েলমি নারজো 90এক্স 5G র সামনে 6.80 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1,200 নিট পিক ব্রাইটনেস, 16.7 মিলিয়ন কালার, ও HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল) সাপোর্ট করে। IP65 রেটিং ফোনকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখে। এতে Android 15 ভিত্তিক Realme UI 6.0 প্রি-ইনস্টল করা আছে। ফোনের স্টোরেজ SD কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে।

ছবি এবং ভিডিও তোলার জন্য, Narzo 90x 5G এর পিছনে f/1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। উভয় ক্যামেরা 30fps-এ 1080p ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ক্যামেরা মডিউলের ভিতরে পালস লাইট আছে। এই আলো স্টেটাস এবং নোটিফিকেশনের জন্য কাস্টমাইজ করা যাবে।

ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 7,000mAh টাইটান ব্যাটারি। এটি 60W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটে MediaTek Dimensity 6300 প্রসেসর আছে, যা 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত। ফোনে রিভার্স চার্জিং সাপোর্ট থাকায় TWS ইয়ারবাডস বা যে কোনও ব্লুটুথ হেডসেট, মোবাইল ফোন, ও স্মার্টওয়াচের মতো বিভিন্ন ছোট ইলেকট্রনিক্স ডিভাইস চার্জ করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.