ভ্যালেন্টাইন'স ডে-র আগে Realme Narzo 90x 5G ফোনের নতুন মেরুন রেড কালার অপশন ঘোষণা করা হয়েছে। এটি গাঢ় লাল এবং মেরুন রঙের মিশেলে তৈরি করেছে রিয়েলমি। লাল রঙ ভালবাসা এবং আবেগের প্রতীক। ভ্যালেন্টাইন'স ডে-তে ভালবাসার মানুষকে লাল রঙের উপহার দেওয়ার চল রয়েছে। তাই প্রেমদিবসের আগে ফোনটিকে নতুন অবতারে হাজির করেছে ব্র্যান্ড।
Amazon আসন্ন Realme Narzo 90 Series 5G-এর জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছে। সেখান থেকেই ফোনগুলির ডিজাইন এবং লাইনআপের নাম প্রকাশিত হয়েছে। ব্যাটারি চিহ্নের সঙ্গে 'ফাস্ট' ও 'পাওয়ার ম্যাক্স' ট্যাগলাইন ব্যবহারের মাধ্যমে ফোনদ্বয়ের প্রচার চালাচ্ছে ব্র্যান্ডটি। এর থেকে অনুমান করা যায়, রিয়েলমি নার্জো সিরিজের আসন্ন দুই ফোনে শক্তিশালী ব্যাটারি ও ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।