Realme Narzo Days সেল শুরু, 11,499 টাকায় নতুন মডেল, 10,001mAh ব্যাটারি ফোনে কত ছাড় দেখুন

Realme Narzo Days Sale এখন Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে লাইভ আছে।

Realme Narzo Days সেল শুরু, 11,499 টাকায় নতুন মডেল, 10,001mAh ব্যাটারি ফোনে কত ছাড় দেখুন

Photo Credit: Realme

Realme Narzo Days sale is now live on Amazon

হাইলাইট
  • Realme Narzo 80 Lite 4G সেলে 11,499 টাকায় পাওয়া যাচ্ছে
  • 10,001mAh ব্যাটারির Narzo Power ফোনে 2,000 টাকা এক্সচেঞ্জ বেনিফিট
  • Realme Narzo Days Sale অ্যামাজনে জুন 16 পর্যন্ত চলবে
বিজ্ঞাপন

Realme Narzo Days Sale-এর ঢাকে কাঠি পড়ে গেল। রিয়েলমির বিশেষ সেল Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে আজ (জুন 12, শুক্রবার) থেকে জুন 16, 2026 পর্যন্ত চলবে। সংস্থাটি তাদের Narzo সিরিজের একাধিক স্মার্টফোনে সীমিত সময়ের জন্য একাধিক অফারের ঘোষণা করেছে। ক্রেতারা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট, কুপন ডিসকাউন্ট, নির্বাচিত ব্যাংক কার্ডের মাধ্যমে অতিরিক্ত ছাড়, এবং EMI অপশনের সুবিধা পাবেন। Narzo 80 থেকে শুরু করে Narzo 90, ও Narzo 100 ফোনে আকর্ষণীয় ডিসকাউন্ট পাওয়া যাবে। সংস্থা দামেও কাটছাঁট করেছে৷ চলুন ফোনগুলোর সেল প্রাইস জেনে নেওয়া যাক।

Realme Narzo Days Sale অফার

10,001mAh ব্যাটারিযুক্ত Realme Narzo Power 5G অ্যামাজনে 2,000 টাকা এক্সচেঞ্জ বেনিফিটের সঙ্গে পাওয়া যাচ্ছে। ফোনটির 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ যথাক্রমে 25,999 টাকা ও 27,999 টাকায় কেনা যাবে। এই ডিভাইসে 144Hz AMOLED ডিসপ্লে, Dimensity 7400 চিপসেট, 16MP ফ্রন্ট ক্যামেরা, 50MP ডুয়েল রিয়ার ক্যামেরা, ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।

Realme Narzo 90X 5G-এর 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ সেলে যথাক্রমে 17,999 টাকা ও 19,499 টাকায় বিক্রি হচ্ছে। দুই ভ্যারিয়েন্টে যথাক্রমে 1,500 টাকা ও 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফোনটি 144Hz LCD ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, Dimensity 6300 চিপ, 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP সেলফি ক্যামেরা, ও 60W ফাস্ট চার্জিং সাপোর্ট বর্তমান।

অ্যামাজনে রিয়েলমি নারজো ডে সেলে Narzo 100 Lite 5G সর্বোচ্চ 1,250 টাকা পর্যন্ত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। ফোনটির 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ, 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, এবং 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ যথাক্রমে 14,499 টাকা, 15,249 টাকা, ও 17,999 টাকায় কেনা যাবে। এতে 13MP ব্যাক ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, এবং Dimensity 6300 প্রসেসর রয়েছে।

Realme Narzo 80 Lite 4G সেলে 11,499 টাকায় (4 জিবি + 64 জিবি) পাওয়া যাচ্ছে। কোম্পানি 500 টাকা মূল্যের কুপন ভাউচার অফার করছে। ডিভাইসটি 90Hz এলসিডি ডিসপ্লে, রিভার্স চার্জিং, 6,300mAh ব্যাটারি, 13MP রিয়ার ক্যামেরা, ও Unisoc T7250 চিপসেটের সঙ্গে এসেছে। 

অন্য দিকে, Realme Narzo 80 Pro ও Narzo 90-এর দাম যথাক্রমে 21,999 টাকা ও 18,999 টাকা থেকে শুরু হচ্ছে৷ অফার নির্দিষ্ট র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টের উপর প্রযোজ্য৷

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »