প্রেমদিবসের আগে Realme এর চমক, ভালবাসার রঙে সেজে অল্প দামে হাজির 7000mAh ব্যাটারির ফোন

ভ্যালেন্টাইন'স ডে উপলক্ষে Realme Narzo 90x 5G নতুন মেরুন রেড কালার অপশনে লঞ্চ হয়েছে।

প্রেমদিবসের আগে Realme এর চমক, ভালবাসার রঙে সেজে অল্প দামে হাজির 7000mAh ব্যাটারির ফোন

Photo Credit: Realme

Realme Narzo 90x 5G gets a Valentine's special Maroon Red colour variant

হাইলাইট
  • Realme Narzo 90x 5G নতুন মেরুন রেড কালার অপশনে লঞ্চ হয়েছে
  • ফেব্রুয়ারি 14 ভ্যালেন্টাইন'স ডে-র দিন সেল শুরু হবে
  • ফোনে 7,000mAh ব্যাটারি ও 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট আছে
বিজ্ঞাপন

Realme Narzo 90x 5G ভারতে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হয়েছিল। অল্প বাজেটে শক্তিশালী 7,000mAh ব্যাটারি, 60W ফাস্ট চার্জিং প্রযুক্তি, ও স্মুথ 144 হার্টজ রিফ্রেশ রেটের মতো ফিচার্সের সৌজন্যে ফোনটি ভাল জনপ্রিয় হয়েছিল। সামনে ভ্যালেন্টাইন'স ডে থাকায় Realme Narzo 90x 5G মডেলের নতুন মেরুন রেড কালার অপশনের ঘোষণা করা হয়েছে। এটি গাঢ় লাল এবং মেরুন রঙের মিশেলে তৈরি করেছে রিয়েলমি। লাল রঙ ভালবাসা এবং আবেগের প্রতীক। ভ্যালেন্টাইন'স ডে-তে ভালবাসার মানুষকে লাল রঙের উপহার দেওয়ার চল রয়েছে। তাই প্রেমদিবসের আগে ফোনটিকে নতুন অবতারে হাজির করেছে ব্র্যান্ড।

Realme Narzo 90x 5G মেরুন রেড রঙের দাম

Realme Narzo 90x 5G মেরুন রেড ভারতে 13,999 টাকায় পাওয়া যাবে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ রয়েছে। অন্য দিকে, 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 15,499 টাকা রাখা হয়েছে। প্রসঙ্গত, স্মার্টফোনটির ফ্ল্যাশ ব্লু ও নাইট্রো ব্লু কালার স্কিমের দামও এক। এটি রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট ও Amazon থেকে ফেব্রুয়ারি 14 কেনা যাবে।

মেরুন রেড কালার ছাড়া রিয়েলমি নারজো 90এক্স 5G অন্য কোনও আপগ্রেড পায়নি। স্পেসিফিকেশন এবং ফিচার্সের কথা বললে, ফোনের সামনে 6.80 ইঞ্চি LCD ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1,200 নিট পিক ব্রাইটনেস, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল), ও 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। IP65 রেটিং ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখে।

ছবি এবং ভিডিও তোলার জন্য, Narzo 90x 5G এর পিছনে f/1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 7,000mAh টাইটান ব্যাটারি। এটি 60W ওয়্যার্ড ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এতে Android 15 ভিত্তিক Realme UI 6.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে।

এই হ্যান্ডসেটে MediaTek Dimensity 6300 প্রসেসর আছে, যা 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত। এখন সিংহভাগ বাজেট ডিভাইসে চিপসেটটি ব্যবহার করতে দেখা যাচ্ছে। এছাড়াও, ফোনে রিভার্স চার্জিং সাপোর্ট থাকায় ব্লুটুথ ইয়ারফোন, অন্য ব্র্যান্ডের মোবাইল ফোন, ইউএসবি ফ্যান, ও স্মার্টওয়াচের মতো ছোট ইলেকট্রনিক্স ডিভাইস চার্জ দেওয়া যাবে। ক্যামেরা মডিউলের ভিতরে পালস লাইট আছে৷ আলো স্টেটাস ও নোটিফিকেশনের জন্য কাস্টমাইজ করা যাবে। এই ফোনের স্টোরেজ SD কার্ডের মাধ্যমে 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »