Realme Narzo Power 5G সবচেয়ে স্লিম 10,001mAh ব্যাটারির সাথে মার্চে ভারতে আসছে, এক চার্জে 38 দিন চলবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 26 ফেব্রুয়ারি 2026 14:47 IST
হাইলাইট
  • Realme Narzo Power 5G দেশের সবচেয়ে স্লিম 10,001mAh ব্যাটারির ফোন
  • স্মার্টফোনের সামনে 144 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে থাকবে
  • ফোনটি MediaTek Dimensity 7400 Ultra প্রসেসরে চলবে

Realme Narzo Power 5G is equipped with a high-capacity 10,001mAh battery

Realme Narzo Power 5G ভারতে মার্চ 5 লঞ্চ হচ্ছে। এই ফোনের মুখ্য আকর্ষণ হল 10,001mAh ব্যাটারি। সংস্থা দাবি করছে যে, এটি ভারতের সবচেয়ে পাতলা 10,001mAh ব্যাটারি-যুক্ত মোবাইল ফোন হতে চলেছে। উল্লেখ্য, Realme P4 Power 5G জানুয়ারিতে দেশের প্রথম 10,000mAh+ ব্যাটারির সাথে লঞ্চ হয়েছিল। Realme Narzo Power 5G-এর একটি মাইক্রোসাইট ইতিমধ্যেই Amazon ও রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ হয়েছে। সংস্থা জানিয়েছে, ফোনটি ডুয়াল চিপ সিস্টেম, 144Hz হাইপারগ্লো 4D কার্ভ+ ডিসপ্লে, OIS প্রযুক্তির Sony ক্যামেরা, বাইপাস চার্জিং, 6,500 নিট পিক ব্রাইটনেস, এবং শক্তিশালী AI ফিচার্সের সাথে বাজারে আসবে।

Realme Narzo Power 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

রিয়েলমি নার্জো পাওয়ার 5G আগামী বৃহস্পতিবার ভারতে দুপুর বারোটায় আত্মপ্রকাশ করবে। ফোনটি অ্যামাজনে বিক্রি হবে। ফোনের মুখ্য আকর্ষণ অবশ্যই 10,001mAh ব্যাটারি। এটি 38 দিনের স্ট্যান্ডবাই টাইম অফার করবে। সংস্থার দাবি, ব্যাটারি ফুল চার্জে 32.5 ঘন্টা ইউটিউব ভিডিও চালাতে পারবে। 36 মিনিটের মধ্যে ব্যাটারি 0-50 শতাংশ চার্জ হবে।

একবার চার্জ দিলে 90FPS-এ 11.6 ঘন্টা BGMI খেলা যাবে। চার্জের চিন্তা ছাড়াই 72.3 ঘন্টা ফোনে কলে কথা বলা যাবে৷ এটি 185.7 ঘন্টা মিউজিক চালাতে পারবে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনের ওজন 218 গ্রাম। ডিভাইসে 27W রিভার্স চার্জিং এবং 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।

Realme Narzo Power 5G মডেলে HyperVision AI চিপসেট এবং 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর আছে। ফোনটি অ্যামোলেড ডিসপ্লের সাথে আসছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 1.07 বিলিয়ন কালার, 6,500 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করবে। হ্যান্ডসেটটি টাইটান ব্লু ও টাইটান সিলভার কালার অপশনে উপলব্ধ হবে।

রিয়েলমি নারজো সিরিজের নতুন ফোনের পিছনে 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। ব্যাক ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনে Android 16 ভিত্তিক Realme UI 7.0 প্রি-ইনস্টলড আছে। কোম্পানি তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং চার বছর সিকিউরিটি আপডেট দেবে।

প্রসঙ্গত, Realme Narzo Power 5G মূলত Realme P4 Power 5G-এর রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে। আসন্ন ফোনের ডিজাইনেও কোনও পরিবর্তন নেই। P4 Power 5G মডেলের বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 25,999 টাকা ও 27,999 টাকা। 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য 30,999 টাকা। Narzo Power 5G কেমন দামে লঞ্চ হবে, তা এখন স্পষ্ট করে বলা যাচ্ছে না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp: মেসেজ দেখলেই ডিলিট হবে চ্যাট, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার জানেন?
  2. Jio-এর সবচেয়ে সস্তা এক বছরের প্ল্যান, 900 জিবির বেশি ডেটা সহ আনলিমিটেড কলিং ও ফ্রি জিওহটস্টার
  3. Vodafone Idea ও BSNL বাঁধছে জোট, Airtel ও Jio-এর মোকাবিলায় প্রস্তুতি
  4. Oppo K15 Turbo সিরিজের ফার্স্ট লুক প্রকাশ্যে, কুলিং ফ্যান, 16GB র‍্যাম, এবং শক্তিশালী প্রসেসরে চমক
  5. Amazon আনছে AI স্মার্টফোন, হাত না দিয়েই করা যাবে কল, মেসেজ, ও শপিং
  6. হাজার টাকা ছাড়ে Oppo K14 5G-এর বিক্রি শুরু, 7,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা পাবেন
  7. Samsung Galaxy M17e 5G এখন সেলে, দাম কমে 11,999 টাকা, সীমিত সময়ের অফার
  8. 12,249 টাকায় অ্যামোলেড স্ক্রিন, Sony ক্যামেরা, ও সেরা প্রসেসর, Lava Bold 2 5G ফোনে ব্যাপক অফার
  9. শাওমির নতুন বাজেট ফোন Redmi 15A 5G মার্চ 27 লঞ্চ হচ্ছে, 6300mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে থাকবে
  10. Android ফোনে অ্যাপ ব্যবহারে নয়া নিয়ম আনছে Google, অনেকের অসুবিধা হলেও কমবে সাইবার প্রতারণা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.