Realme Note 80 features MIL-STD-810H military-grade impact resistance
Photo Credit: Realme
Realme C83 5G গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে৷ নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনটির দাম 13,999 টাকা থেকে শুরু হচ্ছে৷ রিয়েলমি এখন এই ফোনের থেকেও 5,000 টাকা সস্তায় আরও একটি নয়া মডেল লঞ্চ করেছে, যার নাম Realme Note 80৷ এটি 6,300mAh ব্যাটারি এবং 90Hz ডিসপ্লের সাথে এসেছে৷ রিয়েলমির নতুন ফোনে 10x ডিজিটাল জুম-যুক্ত ক্যামেরা, ডুয়াল ন্যানো সিম, IP54 রেটিং, মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, 3.5 মিমি অডিও জ্যাক, USB Type-C পোর্ট, 7.94 মিমি বডি, এবং ফ্ল্যাট ফ্রেম ডিজাইন আছে৷ Realme Note 80 প্রায় 1.8 মিটার উচ্চতা থেকে পড়লেও ক্ষতি ছাড়াই টিকে থাকবে৷
রিয়েলমি নোট 80 স্মার্টফোনের সামনে 6.74 ইঞ্চি LCD ডিসপ্লে আছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট, 563 নিট পিক ব্রাইটনেস, HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল), সর্বাধিক 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। হ্যান্ডসেটের স্ক্রিন টু বডি রেশিও 90.5 শতাংশ। এতে Android 15 ভিত্তিক Realme UI 6.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা হয়েছে।
রিয়েলমির নয়া ফোনে Unisoc T7250 প্রসেসর ব্যবহার হয়েছে। এটি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে না৷ অক্টা-কোর 4G চিপটি 4 জিবি LPDDR4X র্যাম ও 64 জিবি + 128 জিবি অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। ডিভাইসে 15W ফাস্ট চার্জিং সহ 6,300mAh ব্যাটারি রয়েছে। কোম্পানি দাবি করছে, দীর্ঘ 4 বছর ব্যবহার করার পরেও ব্যাটারির স্বাস্থ্য 80 শতাংশ বজায় থাকবে।
ছবি ও ভিডিও তোলার জন্য, Realme Note 80 এর পিছনে অটোফোকাস ও f/2.0 অ্যাপারচার-যুক্ত একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা (f/2.2) বর্তমান। রিয়ার ক্যামেরায় পোট্রেট মোড, নাইট মোড, ডুয়াল-ভিউ ভিডিও, ও Panorama-এর মতো ফিচার্স পাওয়া যায়। এটি 30fps-এ 1080p ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে৷
ডিউরাবিলিটির কথা বললে, রিয়েলমির নতুন ফোনে MIL-STD-810H মিলিটারি গ্রেড ইমপ্যাক্ট রেজিস্ট্যান্স এবং আর্মরশেল প্রোটেকশন রয়েছে৷ এতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য বেসিক IP54 রেটিং আছে৷ Realme Note 80 এর বেস 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভার্সনের দাম ইন্দোনেশিয়াতে 16,99,000 IDR (প্রায় 9,000 টাকা) রাখা হয়েছে৷
অন্য দিকে, 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 11,000 টাকা৷ ফোনটি ভারতে আসবে কিনা, তা এখনও জানা যায়নি৷ প্রসঙ্গত, Realme C83 5G কম দামে বেশ কিছু দারুণ ফিচার্সের সাথে এ দেশে এসেছে। এতে 7,000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, ও সেগমেন্টের বৃহত্তম ভেপার চেম্বার কুলিং সিস্টেম আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.