Realme P4 Lite 5G সবচেয়ে সস্তায় VC কুলিং, 7,000mAh ব্যাটারি, ও 144 হার্টজ ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 19 মার্চ 2026 13:41 IST
হাইলাইট
  • Realme P4 Lite 5G সেগমেন্টে একমাত্র VC কুলিং সিস্টেমযুক্ত ফোন
  • স্মার্টফোনের সামনে 144 হার্টজ রিফ্রেশ রেট সহ LCD ডিসপ্লে আছে
  • 7,000mAh ব্যাটারির বাইপাস চার্জিং ও রিভার্স সার্জিং সাপোর্ট করে

Realme P4 Lite 5G বাজেট ফোনে VC কুলিং সিস্টেম প্রযুক্তি এনেছে

Photo Credit: Realme

Realme P4 Lite 5G আজ ভারতে লঞ্চ হয়েছে। খুব সস্তায় একঝাঁক আকর্ষণীয় ফিচার্সের সাথে এই নতুন ফোনের আগমন ঘটেছে। এটি একটি বাজেট মডেল হলেও সুন্দর ডিজাইন পেয়েছে। Realme P4 Lite 5G পাওয়ারফুল 7,000mAh ক্ষমতার ব্যাটারির সঙ্গে এন্ট্রি নিয়েছে। ফোনটির সামনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত স্মুথ ডিসপ্লে রয়েছে। ডিভাইস যাতে বেশি গরম না হয়, তা নিশ্চিত করতে 5,300 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। রিয়েলমির নতুন স্মার্টফোনে, IP64 স্তরের জল এবং ধুলোরোধী রেটিং, Dimensity 6300 5G প্রসেসর, Android 16 OS, ও 300 শতাংশ ভলিউম বুস্ট পাওয়া যাবে।

Realme P4 Lite 5G দাম ও ডিজাইন

Realme P4 Lite মডেলের 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ এবং 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজে ভার্সনের দাম যথাক্রমে 12,999 টাকা ও 13,999 টাকা। টপ 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কিনতে 15,999 টাকা খরচ হবে। তবে সব স্টোরেজ ভ্যারিয়েন্টে 1,500 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট অফার করছে কোম্পানি। ফলে বেস মডেলের দাম 11,499 টাকায় নেমে আসবে।

হ্যান্ডসেটটি মার্চ 25 থেকে ফ্লিপকার্ট, রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট, এবং লোকাল স্টোরে বিক্রি হবে। মোজাইক গ্রীন এবং মোজাইক ব্লু রঙের বিকল্পে উপলব্ধ। ফোনের পিছনে ডুয়াল টোন ব্যাক প্যানেল আছে, যার উপর আয়তকার ব্লক দেখা যাচ্ছে৷ রিয়েলমি একে কালারপপ ডিজাইন বলছে।

 Realme P4 Lite 5G স্পেসিফিকেশন

রিয়েলমি পি4 লাইট 5G একটি 7,000mAh ব্যাটারির সাথে এসেছে। সংস্থার দাবি, এটি ফুল চার্জে 1.47 দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। ব্যাটারি 15W ফাস্ট চার্জিং, বাইপাস চার্জিং, ও রিভার্স সার্জিং সাপোর্ট করে। এতে 6 বছর পর্যন্ত চার্জ ধরে রাখার ক্ষমতা থাকবে। ফোনের সামনে 6.78 ইঞ্চি এলসিডি HD+ স্ক্রিন দেওয়া হয়েছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 900 নিট ব্রাইটনেস (HBM), ও ফ্লিকার-মুক্ত ডিসি ডিমিং অফার করে।

রিয়েলমির নতুন ফোন মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর দ্বারা চালিত। ফোনের আর্মরশেল প্রোটেকশন দুর্ঘটনাজনিত ধাক্কা বা পড়ে যাওয়ার ক্ষতি থেকে রক্ষা করবে। ছবি ও ভিডিও তোলার জন্য পিছনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা আছে। রিয়ার ক্যামেরায় ডুয়াল ভিউ ভিডিও, টাইমল্যাপস, পোট্রেট, নাইট, সিনেমাটিক, হাই-রেজ, হাইপারটেক্সটের মতো একাধিক শুটিং মোড মিলবে।

Realme P4 Lite 5G সেলফি ও ভিডিও চ্যাটের জন্য একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অফার করছে। ফোনে Android 16 ভিত্তিক Realme UI 7.0 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টলড থাকছে। কোম্পানি বক্সের ভিতরে চার্জার, USB ডেটা কেবল, সিম ইজেক্টর টুল, একটি প্রোটেক্টিভ কেস রেখেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nokia-র কিপ্যাড ফোনে এবার সেলফি ক্যামেরা, 4G সাপোর্ট ও AI ফিচারের সঙ্গে হাজির চার নতুন মডেল
  2. Samsung Galaxy S27 সিরিজের ফিচারে বড় চমক, অন্যের চোখ থেকে লুকিয়ে রাখবে স্ক্রিন
  3. Redmi 17 5G সস্তায় জাম্বো 7,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং-সহ আসছে
  4. চলন্ত টোটো থামিয়ে দিচ্ছিল ফোনের অ্যাপ, ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করল কেন্দ্র
  5. Apple-এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে iPhone 18 Pro Max
  6. Moto G77 Power আগামী সপ্তাহে ভারতে লঞ্চ, 7000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা থাকবে
  7. iQOO Z11i সস্তায় শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz গেমিং ডিসপ্লে-সহ লঞ্চ হল
  8. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  9. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  10. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.