11,499 টাকায় Realme 5G ফোনের সেল শুরু, 7,000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, কুলিং সিস্টেম রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 25 মার্চ 2026 12:55 IST
হাইলাইট
  • Realme P4 Lite 5G প্রথম সেলে 11,499 টাকায় পাওয়া যাচ্ছে
  • এটি ভেপার চেম্বার কুলিং সিস্টেমের সাথে এসেছে
  • স্মার্টফোনে পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি রয়েছে

Realme P4 Lite 5G is equipped with a 7,000mAh battery and 144Hz display

Photo Credit: Realme

Realme P4 Lite 5G গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ নতুন ফোনের বিক্রি শুরু হয়েছে। 11,499 টাকায় মডেলটি কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। এটি 144Hz ডিসপ্লে, 7,000mAh ক্ষমতার ব্যাটারি, ও এয়ারফ্লো ভেপার চেম্বার (VC) কুলিং সিস্টেম অফার করে, যা এই বাজেটে অন্য ব্র্যান্ডের ফোনে খুঁজে পাওয়া যাবে না। Realme P4 Lite 5G খুব সস্তায় প্রচুর ফিচার্সের সাথে এসেছে। বাজেট ফোন হলেও ডিজাইন নজর কাড়বে। রিয়েলমির নতুন স্মার্টফোনে IP64 রেটিং, Dimensity 6300 প্রসেসর, লেটেস্ট Android 16, বাইপাস চার্জিং, এবং AI বুস্টের মতো বৈশিষ্ট্য মিলবে।

Realme P4 Lite 5G দাম ও সেল অফার

Realme P4 Lite 5G ফোনের 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ ফ্লিপকার্ট এবং সংস্থার ওয়েবসাইটে 11,999 টাকায় লিস্টেড হয়েছে। 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনে যথাক্রমে 12,999 টাকা ও 14,999 টাকা দামে তালিকাভুক্ত আছে। ফ্লিপকার্টে BHIM, গুগল পে, ক্রেড, ফোনপে, ও পেটিএম-এর মতো UPI অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে 500 টাকা ছাড় পাওয়া যাবে। ফলে বেস মডেলের দাম 11,499 টাকায় নেমে আসবে।

এছাড়াও, আইসিআইসিআই, এইচডিএফসি, অ্যাক্সিস, এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) ডেবিট ও ক্রেডিট কার্ডের লেনদেনে 645 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। ডিভাইসটি ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাচ্ছে। এটি মোজাইক গ্রীন ও মোজাইক ব্লু রঙের বিকল্পে উপলব্ধ।

Realme P4 Lite 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

রিয়েলমি পি4 লাইট 5G একটি 6.78 ইঞ্চি LCD HD+ স্ক্রিনের সাথে এসেছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ফ্লিকার-মুক্ত ডিসি ডিমিং, ও  900 নিট পিক ব্রাইটনেস অফার করে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসরে রান করে। ডিভাইসটি 8.2 মিমি পুরু এবং ওজন 212 গ্রাম।

Realme P4 Lite 5G বিশাল 7,000mAh ব্যাটারি পেয়েছে। সংস্থা দাবি করছে, এটি ফুল চার্জে 1.47 দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। ব্যাটারি 15W ফাস্ট চার্জিং, বাইপাস চার্জিং, ও রিভার্স সার্জিং সাপোর্ট করে। ছবি ও ভিডিও তোলার জন্য পিছনে f/2.2 অ্যাপারচার যুক্ত একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাক ক্যামেরায় টাইমল্যাপস, পোট্রেট, হাই-রেজ, নাইট, ডুয়াল ভিউ ভিডিও, সিনেমাটিক, ও হাইপারটেক্সটের মতো একাধিক শুটিং মোড মিলবে। রিয়েলমির নতুন হ্যান্ডসেটে একটি 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ফোনে Android 16 ভিত্তিক Realme UI 7.0 প্রি-ইনস্টলড থাকছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X Fold 6 অনবদ্য 200MP কোয়াড ক্যামেরার সঙ্গে আসছে, DSLR-এর মতো ছবি তুলবে?
  2. HMD Vibe 2 5G-এর নতুন 6GB র‍্যাম ও 128GB স্টোরেজ লঞ্চ হল, 15,000 টাকার নিচে কেনার সুযোগ
  3. Honor আনল 8,560mAh ব্যাটারির ফোন X70 Pro Max, জল-কাদাতেও খারাপ হবে না
  4. Oppo আনছে ডুয়াল 200MP ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, OLED ডিসপ্লে-সহ Find X10 Pro স্মার্টফোন
  5. OnePlus N6: অপেক্ষার অবসান, নতুন বাজেট ফোন কবে ভারতে আসছে বললো ওয়ানপ্লাস
  6. রেকর্ড-ব্রেকিং 11,000mAh ব্যাটারির সঙ্গে Honor X80 Pro Max আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে
  7. BSNL-এর 51 টাকায় 28 দিন যতখুশি ফোন ও 56GB ডেটার অফার শেষ হচ্ছে, রিচার্জ করেছেন?
  8. 200MP ট্রিপল ক্যামেরার Oppo Reno 16 সিরিজ ভারতে কবে আসছে? ফাঁস তারিখ
  9. AI প্রযুক্তির নতুন ঠিকানা কলকাতা, TCS ভারতের প্রথম Oracle AI Data Platform Lab খুলল সল্টলেকে
  10. OnePlus Nord Buds 4: ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাড আসছে ভারতে, প্রকাশ্যে এল প্রথম ঝলক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.