ভারতের এক নম্বর উঠতি স্মার্টফোন ব্র্যান্ড Realme

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 নভেম্বর 2018 17:44 IST

জুলাই-অগাস্ট মাসের তুলনার সেপ্টেম্বর-অক্টোবরে 600 শতাংশ বেশি স্মার্টফোন বিক্রি করেছে Oppo –র সাব ব্র্যান্ড Realme। বৃহস্পতিবার এক রিপোর্টে জানানো হয়েছে এই মুহুর্তে ভারতের এক নম্বর উঠতি স্মার্টফোন ব্র্যান্ড Realme।

একই সময় ভারতে Xiaomi ও Samsung এর বিক্রি বেড়েছে 10-12 শতাংশ। Honor এর স্মার্টফোন বিক্রি বেড়েছে 5 শতাংশ। শীঘ্রই লঞ্চ হবে কোম্পানির পরবর্তী স্মার্টফোন Realme U1। 2018 সালের শেষ ত্রৈমাসিকে ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া পাঁচটি স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় ঢুকে যেতে পারে চিনের কোম্পানিটি।

Advertisement

ঝড়ের গতিতে বাড়ছে ভারতের স্মার্টফোন বাজার। সেই সময় অনলাইন বাজারে একের পর এক স্মার্টফোন লঞ্চ করে সাফল্যের মুখ দেখেছে Realme।

2018 সালের চতুর্থ ত্রৈমাসিকে ভারতে মোট 3.6 কোটি স্মার্টফোন বিক্রি হতে পারে। যা গত বছরের থেকে 16 শতাংশ বেশি। এই রিপোর্টে জানানো হয়েছে ভারতে অনলাইন ফোনের বাজার 60-65 শতাংশ বাড়তে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, CMR
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ক্ষমতাশালী AI এজেন্ট তৈরি করছে Apple
  2. Lava Smart 4 Pro: মাত্র 10,999 টাকায় 7,000mAh ব্যাটারির ফোন আনল লাভা
  3. iPhone নির্মাতার হাত ধরেই স্মার্টফোনের জগতে OpenAI, প্রথম ফোন আসতে পারে 2027-এ
  4. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  5. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  6. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  7. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
  8. Vivo ভারতে প্রথম স্মার্টওয়াচ আনছে, লঞ্চের আগেই ফাঁস Watch GT 2-র দাম
  9. বিশ্ব মাতাচ্ছে GTA 6, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমের নেপথ্যে ভারত!
  10. 172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.