13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 3 এপ্রিল 2026 15:03 IST
হাইলাইট
  • Redmi 15A শাওমির ওয়েবসাইট ও ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে
  • এই ফোনে 6,300mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  • রেডমি ছয় বছর সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে

Redmi 15A 5G features a 6,300mAh battery with support for 15W charging

Photo Credit: Redmi

Redmi 15A 5G গত শুক্রবার ভারতে এসেছিল। আজ থেকে রেডমির নতুন বাজেট ফোনের বিক্রি শুরু হয়েছে। 13,000 টাকার মধ্যে আসা এই স্মার্টফোনে শক্তিশালী 6,300mAh ব্যাটারি, বড় 6.9 ইঞ্চি ডিসপ্লে, ও 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট রয়েছে। ডিভাইসটি Unisoc T8300 প্রসেসরে রান করে। এটি 6 জিবি পর্যন্ত র‍্যাম অপশনে পাওয়া যাবে। Redmi 15A 5G ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে। অর্থাৎ 2032 সাল পর্যন্ত সফটওয়্যার সাপোর্ট মিলবে। ফলে ম্যালওয়ার এবং ভাইরাসের চিন্তা ছাড়াই ব্যবহার করা যাবে। চলুন দেখে নিই, এই মোবাইল ফোন কেমন দামে কোথায় পাওয়া যাচ্ছে।

Redmi 15A 5G দাম ও সেল অফার

Redmi 15A 5G মডেলের দাম 12,999 টাকা থেকে শুরু হচ্ছে, যা 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ অফার করে। 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 14,499 টাকা ও 16,499 টাকা রেখেছে শাওমি। এটি ছয় মাসের নো-কস্ট EMI অপশনে কেনা যাবে। মাসিক কিস্তিতে 2,242 টাকা খরচ হবে।

Advertisement

আজ শুক্রবার থেকে Redmi 15A 5G শাওমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট, এবং অফলাইন স্টোরে বিক্রি হচ্ছে। এটি এস ব্ল্যাক, অ্যামেজ পার্পল, ও অওসম ব্লু কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

স্পেসিফিকেশনের কথা বললে, রেডমি 15এ 5G-এর এলসিডি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, এইচডি+ রেজোলিউশন, ও 800 নিট পিক ব্রাইটনেস অফার করে। এতে ওয়েট টাচ প্রযুক্তি থাকায় আঙুল ভেজা বা তৈলাক্ত থাকলেও স্ক্রিন সঠিকভাবে কাজ করবে।

নতুন ফোনের স্ক্রিন TUV Rheinland এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। ফলে এটি চোখ উপর চাপ কমিয়ে সুস্থ রাখতে সাহায্য করবে। ডিভাইসটি 6 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম ও সর্বোচ্চ 128 জিবি UFS 2.2 স্টোরেজ অপশনের সঙ্গে যুক্ত। তবে SD কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ 2 টিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

Advertisement

ফটোগ্রাফির জন্য, Redmi 15A 5G-এর ব্যাক প্যানেলে একটি সেকেন্ডারি সেন্সরের সাথে 32 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা বর্তমান। 6,300mAh ব্যাটারি ফোনে পাওয়ার ব্যাকআপ দেয়, যার সাথে 15W ফাস্ট চার্জিং ও 7.5W রিভার্স চার্জিং সাপোর্ট মিলবে।

রেডমির নতুন স্মার্টফোন লেটেস্ট Android 16 নির্ভর HyperOS 3 কাস্টম সফটওয়্যারে রান করে। রেডমি চারটি মেজর সিস্টেম আপগ্রেড (Android 20 পর্যন্ত) এবং ছয় বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.