Redmi 15A 5G ব্ল্যাক, ব্লু, এবং পিঙ্ক (টেক্সচার্ড ফিনিশ) কালার অপশনে উপলব্ধ হবে।
Photo Credit: Redmi
Redmi 15A 5G will be equipped with a 120Hz display
Redmi 15A 5G এই মাসে ভারতে আসছে। রেডমির স্মার্টফোন মার্চ 27 লঞ্চ হওয়ার কথা ঘোষণা করেছে শাওমি। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে আপকামিং ফোনের একটি মাইক্রোসাইট চালু করা হয়েছে। এটি ডিজাইন, কালার অপশন, স্পেসিফিকেশন, ও মেজর ফিচার্স প্রকাশ করেছে। Redmi 15A 5G পাওয়ারফুল 6,300 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ক্ষমতার ব্যাটারির সাথে আসছে। ডিভাইসের সামনে স্মুথ 120Hz ডিসপ্লে মিলবে। ডিজাইনে আতিশয্য নেই৷ স্টাইল খুব সাধারণ রাখা হয়েছে। নতুন মডেলের ব্যাক প্যানেলের নিচের বাম দিকে রেডমির ব্র্যান্ডিং আছে।
রেডমি 15এ 5G ফ্ল্যাট ব্য্যাক ডিজাইনের সাথে এসেছে। পিছনের প্যানেলে একটি রেকট্যাঙ্গুলার (আয়তকার) ক্যামেরা মডিউলের ভিতরে দু'টি ক্যামেরা লেন্স এবং একটি LED ফ্ল্যাশ রয়েছে। ফোনটি তিনটি কালার অপশনে উপলব্ধ হবে। ব্ল্যাক এবং ব্লু কালার অপশন দেখতে সাধারণ হলেও, পিঙ্ক মডেলে টেক্সচার্ড ফিনিশ ব্যবহার করেছে রেডমি।
Redmi 15A 5G একটি ফ্ল্যাট ডিসপ্লে পেয়েছে। 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট নিশ্চিত করেছে সংস্থা। এতে মোটা বেজেল ও ওয়াটারড্রপ স্টাইল রয়েছে, যেমনটা একটি বাজেট ফোনে দেখা যায়। 6,300mAh ব্যাটারি হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপ দেবে। কত ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে, তা জানা যায়নি।
রেডমির নতুন ফোনের প্রাইমারি ক্যামেরায় একটি 32 মেগাপিক্সেল AI সেন্সর থাকতে চলেছে। এটি আটটি কোরযুক্ত 5G চিপসেট দ্বারা চালিত হবে। তবে সংস্থা এখনও প্রসেসরের নাম ঘোষণা করেনি। মাইক্রোসাইট থেকে আপাতত এই তথ্যগুলি প্রকাশ্যে এসেছে।
প্রসঙ্গত, Redmi 15C 5G এসেছিল গত ডিসেম্বরে। সেই সময় ফোনটির বেস 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরে ভার্সনের দাম 12,499 টাকা রাখা হয়েছিল। আর 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 13,999 টাকা ও 15,499 টাকা ছিল। ফোনটি মিডনাইট ব্ল্যাক, মুনলাইট ব্লু, এবং ডাস্ক পার্পেল রঙে উপলব্ধ।
Redmi 15C 5G বড় 6.9 ইঞ্চি ডিসপ্লে পেয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিন TUV Rheinland এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। ফোনে Android 15 নির্ভর HyperOS 2 প্রি-ইনস্টলড আছে। সংস্থা দু'টি মেজর OS আপগ্রেড ও 4 বছর সিকিউরিটি আপডেট দেবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর আছে। ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা ও সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। এর 6,000mAh ব্যাটারি 33W চার্জিং অফার করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Rockstar Games Says GTA 6 Leaks Have Been 'Heartbreaking', Promises More Details Soon