13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে

Redmi 15A 5G ফোনের দাম ভারতে 12,999 টাকা থেকে শুরু হচ্ছে, যা 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ অফার করে।

13,000 টাকার কমে শুরু হল Redmi 15A 5G স্মার্টফোনের সেল, 6,300mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে

Photo Credit: Redmi

Redmi 15A 5G features a 6,300mAh battery with support for 15W charging

হাইলাইট
  • Redmi 15A শাওমির ওয়েবসাইট ও ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে
  • এই ফোনে 6,300mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে
  • রেডমি ছয় বছর সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে
বিজ্ঞাপন

Redmi 15A 5G গত শুক্রবার ভারতে এসেছিল। আজ থেকে রেডমির নতুন বাজেট ফোনের বিক্রি শুরু হয়েছে। 13,000 টাকার মধ্যে আসা এই স্মার্টফোনে শক্তিশালী 6,300mAh ব্যাটারি, বড় 6.9 ইঞ্চি ডিসপ্লে, ও 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট রয়েছে। ডিভাইসটি Unisoc T8300 প্রসেসরে রান করে। এটি 6 জিবি পর্যন্ত র‍্যাম অপশনে পাওয়া যাবে। Redmi 15A 5G ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে। অর্থাৎ 2032 সাল পর্যন্ত সফটওয়্যার সাপোর্ট মিলবে। ফলে ম্যালওয়ার এবং ভাইরাসের চিন্তা ছাড়াই ব্যবহার করা যাবে। চলুন দেখে নিই, এই মোবাইল ফোন কেমন দামে কোথায় পাওয়া যাচ্ছে।

Redmi 15A 5G দাম ও সেল অফার

Redmi 15A 5G মডেলের দাম 12,999 টাকা থেকে শুরু হচ্ছে, যা 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ অফার করে। 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 14,499 টাকা ও 16,499 টাকা রেখেছে শাওমি। এটি ছয় মাসের নো-কস্ট EMI অপশনে কেনা যাবে। মাসিক কিস্তিতে 2,242 টাকা খরচ হবে।

আজ শুক্রবার থেকে Redmi 15A 5G শাওমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট, এবং অফলাইন স্টোরে বিক্রি হচ্ছে। এটি এস ব্ল্যাক, অ্যামেজ পার্পল, ও অওসম ব্লু কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

স্পেসিফিকেশনের কথা বললে, রেডমি 15এ 5G-এর এলসিডি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, এইচডি+ রেজোলিউশন, ও 800 নিট পিক ব্রাইটনেস অফার করে। এতে ওয়েট টাচ প্রযুক্তি থাকায় আঙুল ভেজা বা তৈলাক্ত থাকলেও স্ক্রিন সঠিকভাবে কাজ করবে।

নতুন ফোনের স্ক্রিন TUV Rheinland এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। ফলে এটি চোখ উপর চাপ কমিয়ে সুস্থ রাখতে সাহায্য করবে। ডিভাইসটি 6 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম ও সর্বোচ্চ 128 জিবি UFS 2.2 স্টোরেজ অপশনের সঙ্গে যুক্ত। তবে SD কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ 2 টিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

ফটোগ্রাফির জন্য, Redmi 15A 5G-এর ব্যাক প্যানেলে একটি সেকেন্ডারি সেন্সরের সাথে 32 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা বর্তমান। 6,300mAh ব্যাটারি ফোনে পাওয়ার ব্যাকআপ দেয়, যার সাথে 15W ফাস্ট চার্জিং ও 7.5W রিভার্স চার্জিং সাপোর্ট মিলবে।

রেডমির নতুন স্মার্টফোন লেটেস্ট Android 16 নির্ভর HyperOS 3 কাস্টম সফটওয়্যারে রান করে। রেডমি চারটি মেজর সিস্টেম আপগ্রেড (Android 20 পর্যন্ত) এবং ছয় বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. OnePlus 16: ওয়ানপ্লাসের প্রথম 200MP ক্যামেরা ফোন শীঘ্রই ভারতে আসতে পারে
  2. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত 5G ফোনের দাম 6,500 টাকা কমল
  3. Temple: মগজ পড়ার যন্ত্রের প্রি-বুকিং শুরু, কিনতে কত খরচ জেনে নিন
  4. AI-এর দাপটে IT সেক্টরে ছাঁটাইয়ের ঝড়, কাজ হারালেন প্রায় 2 লাখ কর্মী
  5. পরশুদিন শুরু হচ্ছে Flipkart Big Bang Diwali সেল, ফোন, টিভি, ল্যাপটপ, এসি, ফ্রিজে লোভনীয় ছাড়
  6. Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু
  7. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  8. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  9. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  10. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »