6,300mAh ব্যাটারি সহ Redmi 15A 5G সস্তায় ভারতে লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবে

Redmi 15A 5G চারটি মেজর Android OS আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে।

6,300mAh ব্যাটারি সহ Redmi 15A 5G সস্তায় ভারতে লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবে

Photo Credit: Redmi

Redmi 15A 5G Features a 6300mah Battery

হাইলাইট
  • Redmi 15A 5G বাজেট ফোন হলেও চারটি Android আপগ্রেড পাবে
  • এটি শক্তিশালী 6,300mAh ব্যাটারির সাথে এসেছে
  • ফোনটি Unisoc 5G প্রসেসরে রান করে
বিজ্ঞাপন

Redmi 15A 5G আজ ভারতে লঞ্চ হয়েছে। রেডমির নতুন বাজেট স্মার্টফোনে শক্তিশালী 6,300mAh ব্যাটারি রয়েছে। নয়া ফোনটিতে বিশাল 6.9 ইঞ্চি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটের সুবিধা দেয়। ডিভাইসটিতে Unisoc T8300 প্রসেসর ব্যবহার হয়েছে। এটি 6 জিবি পর্যন্ত র‍্যামের সঙ্গে যুক্ত। Redmi 15A 5G  মডেল IP52 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ক্ষমতা পেয়েছে। সংস্থা জানিয়েছে, তারা ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে। অর্থাৎ 2032 সাল পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। চলুন এই নতুন মোবাইল ফোনের দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Redmi 15A 5G দাম

Redmi 15A 5G-এর বেস 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজের দাম 12,999 টাকা রাখা হয়েছে। অন্য দিকে, 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 14,499 টাকা ও 16,499 টাকা ধার্য করেছে রেডমি। শাওমির ওয়েবসাইট, ফ্লিপকার্ট, ও অফলাইন স্টোরে এপ্রিল 3 থেকে বিক্রি শুরু হবে। এটি এস ব্ল্যাক, অ্যামেজ পার্পল, ও অওসম ব্লু কালার অপশনে পাওয়া যাবে।

Redmi 15A 5G স্পেসিফিকেশন 

Redmi 15A 5G মডেলের সামনে 6.9 ইঞ্চি এলসিডি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে আছে, যা 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, এইচডি+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল), 800 নিট পিক ব্রাইটনেস, এবং 1.07 মিলিয়ন কালার অফার করে। এতে ওয়েট টাচ প্রযুক্তি থাকার ফলে আঙুল ভেজা বা তৈলাক্ত থাকলেও স্ক্রিন সঠিকভাবে কাজ করবে।

নতুন ফোনের স্ক্রিন TUV Rheinland এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। অর্থাৎ, এটি চোখ উপর চাপ কমিয়ে সুস্থ রাখতে সাহায্য করবে। ডিভাইসে ইউনিসক T8300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 6 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম ও সর্বোচ্চ 128 জিবি UFS 2.2 স্টোরেজ অপশনের সঙ্গে যুক্ত। SD কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

Redmi 15A 5G লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেম নির্ভর HyperOS 3 কাস্টম সফটওয়্যারে রান করে। রেডমি চার মেজর Android OS আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।ছবি ও ভিডিও তোলার জন্য, পিছনের অংশে একটি সেকেন্ডারি সেন্সরের সাথে f/2.0 অ্যাপারচারযুক্ত 32 মেগাপিক্সেল মেইন ক্যামেরা আছে।

সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ডিভাইসে শক্তি সরবরাহ করে 6,300mAh ব্যাটারি। এতে 15W ফাস্ট চার্জিং ও 7.5W রিভার্স চার্জিং সাপোর্ট মিলবে। ফোনের ওজন 210 গ্রাম ও 8.15 মিমি পুরু।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »