Redmi 17 5G: সস্তায় লঞ্চ হল রেডমির নতুন 5G স্মার্টফোন, রয়েছে 6,300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 6 অগাস্ট 2026 16:50 IST
হাইলাইট
  • Redmi 17 5G বড় 6,300mAh ব্যাটারি ও 15W চার্জিংয়ের সঙ্গে এসেছে
  • স্মার্টফোনের সামনে 120Hz LCD ডিসপ্লে আছে
  • Redmi 17 5G মডেলে লেটেস্ট Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন আছে

Redmi 17 5G is powered by an octa-core Unisoc T8300 chipset

Photo Credit: Redmi

Redmi 17 5G বৃহস্পতিবার লঞ্চ হয়েছে। এটি রেডমির একটি নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন, যা 6,300mAh ব্যাটারির সঙ্গে এসেছে। ফোনে আধুনিক কানেক্টিভিটি, উচ্চ রিফ্রেশ রেটযুক্ত বড় ডিসপ্লে, এবং শাওমির লেটেস্ট সফটওয়্যার রেখেছে কোম্পানি। Redmi 17 5G মডেলে 3.5 মিমি হেডফোন জ্যাক, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ও Unisoc T8000 সিরিজের 5G প্রসেসর রয়েছে। এতে Wet Touch 2.0 প্রযুক্তি থাকার ফলে আঙুল ভেজা বা তেলতেলে থাকলেও টাচস্ক্রিন ব্যবহারে সমস্যা হবে না। রেডমির নতুন ফোনের দাম ও খুঁটিনাটি জানতে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন।

Redmi 17 5G ফিচার্স ও স্পেসিফিকেশন

রেডমি 17 5G-এর সামনে 6.9 ইঞ্চি LCD স্ক্রিন রয়েছে। ফোনের স্ক্রিন TÜV Rheinland-এর ট্রিপল আই কেয়ার প্রোটেকশন সার্টিফিকেশন পেয়েছে। এটি লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড হওয়ার ফলে চোখ সুস্থ থাকবে। ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 800 নিট পিক ব্রাইটনেস, ও HD+ রেজোলিউশন সাপোর্ট করে।

Redmi 17 5G-এর ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেলের একটাই ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য হ্যান্ডসেটে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি ফেস আনলক ফিচার পাওয়া যাবে। এতে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা আছে।

রেডমির নতুন স্মার্টফোন Unisoc T8300 প্রসেসর (6 ন্যানোমিটার) দ্বারা পরিচালিত। এটি Mali G57 GPU, 6 জিবি LPDDR4x র‍্যাম ও 128 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। SD কার্ডের মাধ্যমে অভ্যন্তরীণ স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ডিভাইসে 6,300 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে। এটি 15W ওয়্যার্ড চার্জিং এবং 7W রিভার্স চার্জিং সাপোর্ট করে।

Redmi 17 5G দাম

Redmi 17 5G বর্তমানে চীনে উপলব্ধ। ফোনের বেস 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সন 999 ইউয়ানে লঞ্চ হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 14,000 টাকার সমান। অন্য দিকে, 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 1,199 ইউয়ান (প্রায় 17,000 টাকা)। এটি কোল্ড মিস্ট ব্লু, ফেদার মিস্ট হোয়াইট, ও স্টার রক ব্ল্যাক কালার অপশনে বিক্রি হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  2. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  3. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  4. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  5. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  6. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  7. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  8. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  9. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  10. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.