Redmi 17 5G ভারতে সেপ্টেম্বর 3 লঞ্চ হচ্ছে।
Photo Credit: Redmi
Redmi 17 5G is launching in India on September 3
সেপ্টেম্বরে রেডমির তিনটি নতুন মোবাইল ফোন ভারতে আসছে। যার মধ্যে Redmi 17 5G আগামীকাল (সেপ্টেম্বর 3) লঞ্চ হবে। চলতি মাসের মাঝামাঝি সময়ে Redmi Note 17 Pro 5G এবং Redmi Note 17 Pro Max 5G এ দেশে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছে। এখন Redmi 17 5G ও Redmi Note 17 Pro 5G-এর দাম ফাঁস হয়েছে। ফোনগুলি 8 জিবি পর্যন্ত র্যামের সঙ্গে পাওয়া যাবে। Redmi 17 5G-এর ভারতীয় ভার্সনে 7,900mAh ব্যাটারি, Snapdragon প্রসেসর, ও 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকার কথা নিশ্চিত করা হয়েছে। Redmi Note 17 Pro 5G আরও শক্তিশালী 8,340mAh ব্যাটারির সঙ্গে আসতে পারে।
টিপস্টার অভিষেক যাদবের X পোস্ট অনুসারে, রেডমি 17 5G ভারতে 25,000 টাকায় লঞ্চ হবে। বেস মডেলে 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ থাকবে। 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 28,000 টাকা রাখতে পারে কোম্পানি। স্মার্টফোনটি এটার্নাল অরেঞ্জ, অ্যাবসোলিউট ব্ল্যাক, এবং এন্ডলেস হোয়াইট কালার অপশনে উপলব্ধ হবে।
অন্য দিকে, রেডমি নোট 17 প্রো 5G ভারতে 39,000 টাকায় লঞ্চ হবে। বেস মডেলে 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ থাকবে। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনেরে মূল্য 42,000 টাকা ধার্য করতে পারে রেডমি।
Redmi 17 5G চলবে Snapdragon 4 Gen 5 প্রসেসরে। ক্যামেরা মডিউলের মধ্যে ডাইনামিক RGB লাইট থাকবে, যা সাদা, নীল, ও সবুজ রঙে জ্বলে উঠবে। ফোনের ব্যাটারি 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করবে। এতে 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে মিলবে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ হবে। সেলফি ক্যামেরায় 50 মেগাপিক্সেল সেন্সর পাওয়া যাবে।
প্রসঙ্গত, Redmi Note 17 Pro 5G-এর গ্লোবাল ভার্সনে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করে। স্ক্রিন TÜV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। ফোনটি অক্টা-কোর Snapdragon 6s Gen 4 প্রসেসর ব্যবহার করে।
রেডমির এই স্মার্টফোনের পিছনে OIS প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 67W হাইপারচার্জ, IP66 + IP68 + IP69 + IP69K রেটিং, ডুয়াল ভিডিও রেকর্ডিং, এবং শাওমি হাইপারল্যান্ড।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Rockstar Explains Why It Took Over 8 Years to Make GTA 6, Says It Will Make Its Next Game Faster
Facebook Introduces Your Algorithm Feature to Let Users Customise Feed and Reels