Redmi 17 5G ভারতে 6.9 ইঞ্চি ডিসপ্লে, 45W ফাস্ট চার্জিং, ও 50MP AI ডুয়াল ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে।
Photo Credit: Redmi
Redmi 17 5G has a 7,900mAh battery
Redmi 17 5G বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে। এটি পাওয়ারফুল 7,900mAh ব্যাটারি এবং Snapdragon 4 Gen 5 চিপসেটের সঙ্গে এসেছে। স্মার্টফোনটি আকর্ষণীয় ডিজাইন ও তিনটি কালার অপশনে বিক্রি হবে। ক্যামেরা মডিউলের মধ্যে ডাইনামিক RGB লাইটিং নজর কাড়বে। রেডমি দাবি করছে, ডিভাইসটি ফুল চার্জে 2 দিন পর্যন্ত চলবে। Redmi 17 5G মডেলে সার্টিফায়েড আই-কেয়ার ডিসপ্লে, ডুয়াল স্টেরিও স্পিকার, 50 মেগাপিক্সেল AI ডুয়াল ক্যামেরা সিস্টেম, IP64 স্তরের জল ও ধুলোরোধী রেটিং, রিভার্স চার্জিং, 300 শতাংশ ভলিউম বুস্ট, এবং ভার্চুয়াল র্যামের মতো ফিচার আছে।
Redmi 17 5G ভারতে 39,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ রয়েছে। 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনের দাম হল 27,999 টাকা। তবে কোম্পানি জানিয়েছে, তারা 6 জিবি র্যাম ও 8 জিবি র্যাম ভ্যারিয়েন্ট যথাক্রমে 23,999 টাকা এবং 26,999 টাকায় বিক্রি করবে।
রেডমির নতুন ফোন অ্যাবসোলিউট ব্ল্যাক, এটার্নাল অরেঞ্জ, ও এন্ডলেস হোয়াইট কালার অপশনে উপলব্ধ হবে। সেপ্টেম্বর 10 থেকে সেল শুরু হচ্ছে। ডিভাইসটি Amazon ও Xiaomi ইন্ডিয়ার অনলাইন স্টোর থেকে কেনা যাবে।
রেডমি 17 5G ফোনের সামনে 6.9 ইঞ্চি LCD ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 825 নিট HBM ব্রাইটনেস, ডিসি ডিমিং, 16.7 মিলিয়ন কালার, ও HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) সাপোর্ট করে৷ এই ফোনের স্ক্রিন TÜV Rheinland-এর লো ব্লু লাইট, সার্কাডিয়ান ফ্রেন্ডলি, ও ফ্লিকার-ফ্রি সার্টিফায়েড। এছাড়াও, স্ক্রিনের উপর Corning Gorilla 7i কভার আছে।
রেডমির এই ফোনের পিছনে f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর রয়েছে। এটি ফিল্মক্যামেরা, এইচডিআর মোড, নাইট মোড, ও টাইম-ল্যাপস-সহ বিভিন্ন মোড অফার করে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ব্যাক এবং ফ্রন্ট উভয় ক্যামেরা একসঙ্গে ব্যবহার করে ভিডিও রেকর্ডিং করার সুবিধা থাকছে।
ডিভাইসে অক্টা-কোর স্ন্যাপড্রাগন 4 জেন 5 প্রসেসর দেওয়া হয়েছে। এটি 8 জিবি LPDDR4x র্যাম ও 256 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। র্যাম ভার্চুয়ালি 16 জিবি (8 জিবি + 8 জিবি) পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট বাড়ানো যাবে।
Redmi 17 5G-এর ব্যাটারি 45W ফাস্ট চার্জিং ও 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। এতে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা থাকছে। এতে বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ফেস আনলক ও সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Rockstar Explains Why It Took Over 8 Years to Make GTA 6, Says It Will Make Its Next Game Faster
Facebook Introduces Your Algorithm Feature to Let Users Customise Feed and Reels