লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G

Redmi Note 17 Pro Max 5G ডুয়াল রিয়ার ক্যামেরা, 100W ফাস্ট চার্জিং, ও 1.5K ক্রিস্টালরেস AMOLED ডিসপ্লে পেয়েছে।

লঞ্চ হয়ে গেল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারির ফোন Redmi Note 17 Pro Max 5G

Photo Credit: Xiaomi

Redmi Note 17 Pro Max 5G has a massive 10,000mAh battery

হাইলাইট
  • Redmi Note 17 Pro Max 5G হল শাওমির প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত ফোন
  • এটি Snapdragon 6 Gen 5 চিপসেটের সঙ্গে এসেছে
  • Redmi Note 17 Pro Max 5G মডেলে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
বিজ্ঞাপন

Redmi Note 17 Pro Max 5G গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এটি শাওমি তথা রেডমির প্রথম 10,000mAh ব্যাটারি চালিত স্মার্টফোন। ব্যাটারিটি সিলিকন কার্বন টেকনোলজির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। শাওমির দাবি, ফুল চার্জে ফোনটি তিন দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। Redmi Note 17 Pro Max 5G ছয় বছর ধরে সিকিউরিটি আপডেট পাবে। এই স্মার্টফোনে IP66 + IP68 রেটিং, Snapdragon 6 Gen 5 প্রসেসর, ও 1.5K ক্রিস্টালরেস ডিসপ্লে রয়েছে। নতুন হ্যান্ডসেটে রিভার্স চার্জিং, Dolby Atmos অডিও, এবং SGG-এর ফাইভ স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন আছে।

Redmi Note 17 Pro Max 5G স্পেসিফিকেশন, ফিচার্স

রেডমি নোট 17 প্রো ম্যাক্স 5G ফোনের সামনে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HDR10+, ডলবি ভিশন, 3,500 নিট পিক ব্রাইটনেস, এবং 1.5K রেজোলিউশন সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিন TÜV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus 2 কভার আছে।

রেডমির নতুন স্মার্টফোনের পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ডিভাইসে অক্টা-কোর স্ন্যাপড্রাগন 6 জেন 5 প্রসেসর দেওয়া হয়েছে। এটি 8 জিবি র‍্যাম ও 256 জিবি পর্যন্ত স্টোরেজের সঙ্গে যুক্ত। র‍্যাম ভার্চুয়ালি 16 জিবি (8 জিবি + 8 জিবি) পর্যন্ত বৃদ্ধি করা যাবে।

Redmi Note 17 Pro Max 5G-এর 10,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে Xiaomi Surge G2 ব্যাটারি ম্যানেজমেন্ট চিপ ব্যবহার করা হয়েছে। রেডমির দাবি, একবার চার্জে 40 ঘন্টা পর্যন্ত ভিডিও দেখা যাবে৷ এছাড়াও, 21 ঘন্টা গেম খেলতে পারবে ইউজাররা।

ডিভাইসে HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা রয়েছে, যা Android অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে মাল্টিফাংশনাল এনএফসি, ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, হাই-রেজ অডিও, ও ইনফ্রারেড রিমোট কন্ট্রোল।

Redmi Note 17 Pro Max 5G দাম

Redmi Note 17 Pro Max জাপানে লঞ্চ হয়েছে। 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 79,980 ইয়েন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 47,900 টাকা। ফোনের 8 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ অপশন 99,980 ইয়েনে (আনুমানিক 59,900 টাকা) লঞ্চ হয়েছে।

ফোনটি ব্ল্যাক, পার্পেল, ও ক্লাউড ব্ল্যাশ কালার অপশনে উপলব্ধ। এর মধ্যে শেষের মডেলটিতে ফটোক্রোমাটিক টেকনোলজি ব্যবহার হয়েছে। ফলে এর উপর সূর্যের আলো পড়লে রঙ সাদা থেকে কমলা ও গোলাপী রঙের মিশ্রণে বদলে যাবে। Redmi Note 17 Pro Series সেপ্টেম্বরে ভারতে হওয়ার সম্ভাবনা আছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »