Redmi Note 17 Pro ও Note 17 Pro Max ভারতে সেপ্টেম্বর 15 লঞ্চ হতে পারে।
Photo Credit: Xiaomi
Redmi Note 17 Pro Max may launch in India on September 15
Redmi Note 17 Pro সিরিজ সেপ্টেম্বরেই ভারতে আসছে। স্ট্যান্ডার্ড Redmi Note 17 5G আগস্টে লঞ্চ হয়েছে ভারতে। রেডমি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও, Redmi Note 17 Pro লাইনআপের লঞ্চের তারিখ ও দামের ডিটেলস ফাঁস হয়েছে। Redmi Note 17 Pro ও Note 17 Pro Max একসঙ্গে ভারতের বাজারে সেপ্টেম্বর 15 লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ফোনগুলির মুখ্য আকর্ষণ হতে পারে বড় ডিসপ্লে ও পাওয়ারফুল ব্যাটারি। শাওমির সাব-ব্র্যান্ডটি চারটি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে বলে আশা করা হচ্ছে।
টিপস্টার যোগের ব্রার X-এর একটি পোস্টে দাবি করেছেন, রেডমি নোট 17 প্রো ও নোট 17 প্রো ম্যাক্স ভারতে সেপ্টেম্বর 15 রিলিজ হচ্ছে। খবর সঠিক হলে, হাতে তিন সপ্তাহের একটু বেশি সময় আছে। রেডমি খুব শীঘ্রই অফিসিয়াল টিজার প্রকাশ করতে পারে।
রিপোর্ট অনুসারে, Redmi Note 17 Pro মডেলে 6.83 ইঞ্চি ফ্ল্যাট OLED স্ক্রিন থাকতে পারে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং পিছনে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ব্যবহার হতে পারে। এই হ্যান্ডসেটে Snapdragon 6s Gen 4 প্রসেসর থাকতে পারে।
Note 17 Pro-এর সবচেয়ে বড় হাইলাইট হতে পারে 9,000mAh ব্যাটারি। এটি 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। অন্য দিকে, Redmi Note 17 Pro Max আরও শক্তিশালী 10,000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত থাকতে পারে। যার সঙ্গে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।
ডিভাইসটি 6.83 ইঞ্চি ফ্ল্যাট OLED স্ক্রিন বজায় রাখলেও, আরও পাওয়ারফুল Snapdragon 6 Gen 5 প্রসেসর ব্যবহার করতে পারে। এর পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। তবে সামনের ক্যামেরা 32 মেগাপিক্সেলে আপগ্রেড করতে পারে কোম্পানি। যোগেশ ব্রার বলেছেন, ফোনগুলির দাম Note 15 Pro সিরিজের তুলনায় 5,000 থেকে 8,000 টাকা পর্যন্ত বাড়তে পারে।
প্রসঙ্গত, গত জানুয়ারিতে লঞ্চের সময় Redmi Note 15 Pro 5G-এর দাম ছিল 29,999 টাকা। এ দিকে, Redmi Note 17 5G ভারতে 27,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অফার করে। 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনের মূল্য 30,000 টাকা। এতে 8,000mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি AMOLED ডিসপ্লে, 45W ফাস্ট চার্জিং, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ও Snapdragon 4 Gen 4 প্রসেসর আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale