Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন

Redmi Note 17 5G ভারতে অ্যামোলেড ডিসপ্লে, Snapdragon 4 Gen 4 প্রসেসর, ও 50MP AI ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে।

Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন

Photo Credit: Redmi

Redmi Note 17 5G features an 8,000mAh battery

হাইলাইট
  • Redmi Note 17 5G শক্তিশালী 8,000mAh ব্যাটারি পেয়েছে
  • ফোনের সামনে 6.9 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে আছে
  • Redmi Note 17 5G ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে
বিজ্ঞাপন

Redmi Note 17 5G বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে। এটি Redmi Note সিরিজের প্রথম 8,000mAh ব্যাটারি চালিত স্মার্টফোন। সংস্থার দাবি, ফোনটি ফুল চার্জে 3 দিন ব্যবহার করা যাবে। রেডমি তাদের নতুন স্মার্টফোনে TrueColor AMOLED ডিসপ্লে রেখেছে। এটি অক্টা-কোর Snapdragon 4 Gen 4 প্রসেসরে রান করে। হ্যান্ডসেটে ভেপার চেম্বার কুলিং সিস্টেম, AI ইমেজিং, স্টেরিও স্পিকার, ও ইনফ্রারেড সেন্সরের মতো ফিচার্স রয়েছে। এছাড়াও, IP65 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স এবং রিভার্স চার্জিং বৈশিষ্ট্য পাওয়া যাবে। ফোনের দাম ও খুঁটিনাটি জানতে প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন।

Redmi Note 17 5G দাম

Redmi Note 17 5G-এর দাম ভারতে 27,999 টাকা থেকে শুরু লঞ্চ হচ্ছে। এটি 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অফার করে। তবে লঞ্চ অফারে 3,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে ফোনের দাম 24,999 টাকায় নেমে আসবে।

অন্য দিকে, রেডমি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 30,999 টাকা রেখেছে। এটিও অফারে 27,999 টাকায় কেনা যাবে। ফোনের সেল আগস্ট 12 দুপুর 12টা থেকে শুরু হবে। এটি Amazon, শাওমির ওয়েবসাইট, ও শাওমির রিটেল স্টোরে উপলব্ধ হবে। ফোনটি ডার্ক নাইট, আর্কটিক ব্লু, ও স্টারলাইট পার্পল কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

Redmi Note 17 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

Redmi Note 17 5G মডেলের মুখ্য আকর্ষণ হল এর সিলিকন কার্বন ব্যাটারি। এটি 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। রেডমি দাবি করছে, ফুল চার্জে 31.82 ঘন্টা ইনস্টাগ্রাম স্ক্রলিং, 28.29 ঘন্টা ইউটিউব ভিডিও প্লেব্যাক, 13.89 ঘন্টা BGMI গেমিং, ও 24.13 WhatsApp ব্যবহার করার ব্যাকআপ পাওয়া যাবে।

রেডমি নোট 17 5G বড় 6.9 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1,800 নিট পিক ব্রাইটনেস, ও FHD+ রেজোলিউশন (1,080 x 2,396 পিক্সেল) সাপোর্ট করে। স্ক্রিনের উপরে Corning Gorilla Glass 7i কভার দেওয়া হয়েছে। স্ক্রিনে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, HydroTouch 2.0 ও TÜV-এর আই প্রোটেকশন ফিচার আছে।

রেডমির নতুন ফোনের পিছনে f/1.8 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও একটি 5P লেন্স আছে। সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি। পিছনের বা সামনের ক্যামেরায় 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট নেই। তবে 30fps-এ 1080p ভিডিও তোলা যাবে। রিয়ার ক্যামেরায় ফিল্ম ফিল্টার, ভয়েস শাটার, টাইম-ল্যাপস, ও ডাইনামিক ফটোস-সহ বিভিন্ন ফটোগ্রাফি ফিচার্স উপলব্ধ।

রেডমির নতুন নোট ফোনে স্ন্যাপড্রাগন 4 জেন 4 চিপ আছে। এটি LPDDR4x র‍্যাম ও UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম স্কিন দিয়ে সজ্জিত। সংস্থা চারটি মেজর OS আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি প্যাচ প্রদান করবে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Bright and punchy OLED display
  • IP65-rated design
  • Good battery life
  • Bad
  • Heavy, two-handed design
  • Software interface stutters randomly
  • Plenty of presintalled apps and games
  • Poor GPU performance
  • Single bottom-firing speaker
  • Single 128GB storage variant
  • Hybrid SIM card tray for SD card expansion
  • Maximum 1080p 30 fps video recording
Display 7.00-inch
Processor Snapdragon 4 Gen 4
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB
Battery Capacity 8000mAh
OS Android 16
Resolution 1080x2396 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »