20,999 টাকায় সেরা 5G ফোন কোনটা? Redmi 17C, Moto G57 Power, নাকি OnePlus N6x, দেখুন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 2 অক্টোবর 2026 09:30 IST
হাইলাইট
  • 20,999 টাকায় Redmi, Motorola, OnePlus-এর ফোনের লড়াই
  • Moto G57 Power 5G একই দামে দ্বিগুণ মেমোরি অফার করছে
  • Redmi 17C 5G ও OnePlus N6x-এ Dimensity 6300 প্রসেসর আছে

Redmi 17C 5G (left) vs Moto G57 Power 5G (middle) vs OnePlus N6x (right))

Redmi 17C 5G ভারতে লঞ্চ হয়েছে গতকাল। ফোনের দাম 20,999 টাকা থেকে শুরু হচ্ছে। বর্তমানে ঠিক একই দামে ভারতের বাজারে আরও দুটি ফোন পাওয়া যাচ্ছে। Moto G57 Power 5G এবং OnePlus N6x 5G বিক্রি হচ্ছে 20,999 টাকায়। ফলে এই দামে ওয়ানপ্লাস, রেডমি, নাকি মোটোরোলা, কোন সংস্থার ফোন বেশি উপযুক্ত হবে, তা নিয়ে অনেক ক্রেতাই বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন। তাই আজকের প্রতিবেদনে Redmi 17C 5G, Moto G57 Power 5G ও OnePlus N6x-এর সব স্পেসিফিকেশনের তুলনা করা হল। ফলে কোন ফোন আপনার জন্য বেশি উপযুক্ত, সেটা সহজেই বুঝতে পারবেন।

Redmi 17C 5G vs Moto G57 Power 5G vs OnePlus N6x: ডিসপ্লে

Redmi 17C 5G-তে 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ও 810 নিট পিক ব্রাইটনেস অফার করে। এতে HD+ রেজোলিউশন ও 16.7 মিলিয়ন কালার সাপোর্ট আছে। ফোনটির স্ক্রিন TÜV Rheinland-এর ফ্লিকার-ফ্রি, লো ব্লু লাইট, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড।

Moto G57 Power 5G একটি 6.72 ইঞ্চি ডিসপ্লে নিয়ে এসেছে। এটি FHD+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, কালার বুস্ট টেকনোলজি, ও 1,050 নিট ব্রাইটনেস (HBM) সাপোর্ট করে। স্ক্রিনের উপর Corning Gorilla 7i কভার রয়েছে।

OnePlus N6x একটি 6.8 ইঞ্চির LCD ডিসপ্লের সাথে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 900 নিট ব্রাইটনেস, HD+ রেজোলিউশন, এবং 254 পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে।

Redmi 17C 5G vs Moto G57 Power 5G vs OnePlus N6x: ক্যামেরা

Redmi 17C 5G মডেলের পিছনে f/1.8 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল মেইন সেন্সর আছে। সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে কোম্পানি। ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা 1080p 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Advertisement

Moto G57 Power ডুয়াল ক্যামেরা সেটআপ অফার করে। এটি Sony LYTIA 600 সেন্সর-সহ একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।রিয়ার ক্যামেরা 2K 30fps ভিডিও শুট করতে সক্ষম।

OnePlus N6x একটি 13 মেগাপিক্সেলের CMOS ক্যামেরা সেন্সর পেয়েছে। এতে f/2.2 অ্যাপারচার এবং 10x ডিজিটাল জুম সাপোর্ট আছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 5 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ডিভাইসে ডুয়াল-ভিউ ভিডিয়ো রেকর্ডিং করা যাবে। অর্থাৎ, সামনের এবং পিছনের ক্যামেরায় একই সাথে ভিডিও রেকর্ড হবে।

Redmi 17C 5G vs Moto G57 Power 5G vs OnePlus N6x: প্রসেসর, ব্যাটারি, ও চার্জিং

Redmi 17C 5G অক্টা-কোর MediaTek Dimensity 6300 (6 ন্যানোমিটার) প্রসেসর ব্যবহার করে। ফোনে থাকা 6,000mAh ব্যাটারি 33W ফাস্ট চার্জিং ও 10W রিভার্স চার্জিং সাপোর্ট করে।

Advertisement

Moto G57 Power 5G হল ভারত তথা বিশ্বের প্রথম Snapdragon 6s Gen 4 চিপসেট চালিত স্মার্টফোন। এতে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে।

OnePlus N6x ফোনেও 7,000mAh ব্যাটারি রয়েছে। এটি 15W ওয়্যার্ড চার্জিং, বাইপাস চার্জিং, এবং 5W রিভার্স চার্জিং সাপোর্ট করে।

Redmi 17C 5G vs Moto G57 Power 5G vs OnePlus N6x: কোন ফোন কিনবেন? 

Redmi 17C 5G-এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ 20,999 টাকায় উপলব্ধ। OnePlus N6x-এর ক্ষেত্রেও 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ 20,999 টাকায় উপলব্ধ। অন্য দিকে, 20,999 টাকায় 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ দিচ্ছে Moto G57 Power 5G. অর্থাৎ, একই দামে দ্বিগুণ মেমোরি। তাছাড়া, খাতায়-কলমে ক্যামেরা, ব্যাটারি, চার্জিং, ও ডিসপ্লের দিক থেকে এটি অন্য দুই স্মার্টফোনের থেকে এগিয়ে। ফলে মোটোরোলার ফোনের দিকেই পাল্লা ভারী।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.