লঞ্চের আগে সামনে এল Redmi 7A

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 18 মে 2019 15:32 IST
হাইলাইট
  • Redmi 7A ফোনের পিছনে একটি মাত্র ক্যামেরা দেখা গিয়েছে
  • Redmi 7A ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার
  • চিনের TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে প্রথম Redmi 7A ফোনের ছবি

Redmi 7A ফোনের এই ছবি সামনে এসেছে

Photo Credit: TENAA

2018 সালের প্রথম তিন মাসে ভারতে সবথেকে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনটি হল Redmi 6A। এবার এই ফোনের পরবর্তী ভার্সান Redmi 7A বাজারে আসতে চলেছে। সম্প্রতি চিনের TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে প্রথম Redmi 7A ফোনের ছবি ও একাধিক তথ্য সামনে এসেছে। শিঘ্রই চিনে লঞ্চ হবে এই স্মার্টফোন। তবে এখনও Redmi 7A লঞ্চ প্রসঙ্গে কোন মন্তব্য করেনি Xiaomi। অন্যদিকে Redmi ব্র্যান্ডের প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন Redmi K20 লঞ্চের কথা জানিয়েছে চিনের কোম্পানিটি।

TENAA ওয়েবসাইটে Redmi M1903C3EE আর Redmi M1903C3EC নামে দুটি স্মার্টফোনের ছবি দেখা গিয়েছে। এই ছবিতে এই ফোনের ডিসপ্লের উপরে একটি নচ দেখা গিয়েছে। এই ফোনের ডান দিকে থাকছে সিম কার্ড স্লট। Redmi 7A ফোনের পিছনে একটি মাত্র ক্যামেরা দেখা গিয়েছে। সাথে রয়েছে LED ফ্ল্যাশ। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে কাজ করবে এই ফোনের ক্যামেরা। সিঙ্গেল ক্যামেরা ছাড়াও Redmi 7A ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

Advertisement

এখনও Redmi 7A ফোনের স্পেসিফিকেশন সামনে আসেনি। সম্প্রতি লঞ্চ হওয়া Redmi 7 ফোনের থেকে তুলনামুলক কম শক্তিশালী স্পেসিফিকেশনে লঞ্চ হতে পারে Redmi 7A ।

এপ্রিল মাসে লঞ্চ হওয়া Redmi 7 এ থাকছে 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 632 চিপসেট, 3GB পর্যন্ত RAM আর 32GB পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi 7 ফোনে থাকছে 12 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল সেন্সার। এই ফোনের দুটি ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।

Advertisement

কানেক্টিভিটির জন্য Redmi 7 এ রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi 7A, Redmi, Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার
  2. 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স
  3. 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
  4. Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে
  5. Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
  6. Apple-এর নেতৃত্ব বদলের নতুন অধ্যায় শুরু, CEO টিম কুকের পর এবার ফিল সিলার
  7. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  8. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  9. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  10. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.