কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে এল Redmi 8: দাম ও ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 9 অক্টোবর 2019 12:18 IST
হাইলাইট
  • 12 অক্টোবর বিক্রি শুরু হবে Redmi 8
  • তিনটি রঙে এই ফোন পাওয়া যাবে
  • থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর 5,000 mAh ব্যাটারি

Redmi 8 ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

অপেক্ষার অবসান। বুধবার ভারতে লঞ্চ হল Redmi 8। বাজেট সেগমেন্টে জমি শক্ত করতে ভারতে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। Redmi 8 ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর 5,000 mAh ব্যাটারি। ভারতে শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে পাওয়া যাবে Redmi 8।

Redmi 8 এর দাম

3GB RAM + 32GB স্টোরেজে ভারতে Redmi 8 এর দাম 8,999 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 8,999 টাকা খরচ হবে। তবে শুরুতে 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 7,999 টাকা খরচ হবে। প্রথম 50 লক্ষ ফোনে এই অফার প্রযোজ্য হবে। 12 অক্টোবর Flipkart আর mi.com থেকে এই ফোন বিক্রি শুরু হবে।

Samsung Anniversary Sale: জনপ্রিয় স্মার্টফোনে মিলছে 50 শতাংশ পর্যন্ত ছাড়

Redmi 8 ফোনে ডুয়াল ক্যামেরা থাকছে

Redmi 8 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Redmi 8 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে।  ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 439 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB  পর্যন্ত স্টোরেজ। Redmi 8 ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

Redmi 8 ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি। এই ফোনে একটি USB Type-C পোর্ট ব্যবহার করেছে বেজিং এর কোম্পানিটি।

Advertisement

64MP ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ আগামী সপ্তাহে আসছে Realme X2 Pro: ফিচারগুলি দেখে নিন

ছবি তোলার জন্য Redmi 8 ফোনের পিছনে থাকছে দুটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল Sony IMX363 প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সামনের ক্যামেরা ব্যবহার করে এই ফোনের ফেস আনলক কাজ করবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM radio, USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক ব্যবহার হয়েছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good looks and build quality
  • USB Type-C port, wireless FM radio
  • All-day battery life
  • Bad
  • Weak processor
  • Poor camera quality in low light
  • Bloatware and spammy notifications in MIUI
 
KEY SPECS
Display 6.22-inch
Processor Qualcomm Snapdragon 439
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1520 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp: প্রোফাইলে ছবি না থাকলেও দেখা যাবে ডিপি, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে চমক
  2. Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে
  3. Realme এপ্রিলে একাধিক ফোনের দাম বাড়াল, কিনতে 6,000 টাকা পর্যন্ত বেশি খরচ
  4. Oppo F33 সিরিজের দুই নতুন স্মার্টফোন এপ্রিলে ভারতে আসছে, এক্স-ফ্যাক্টর হবে এই জোড়া ফিচার
  5. Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন
  6. Vivo V70 FE সবচেয়ে কম দামে 200MP ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, অন্ধকারে ফোন থেকে ছড়াবে আলো!
  7. Realme 16 5G ভারতে লঞ্চ হল, আয়না লাগানো ক্যামেরায় সেলফির নতুন ট্রেন্ড
  8. Artemis II Launch: 50 বছর পর চাঁদের পথে মানুষ, মহাকাশে সফলভাবে পৌঁছল স্পেসক্রাফ্ট
  9. Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 100W ফাস্ট চার্জিং, 8,000mAh ব্যাটারি
  10. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.