খুব শীঘ্রই সাশ্রয়ী মূল্যে বাজারে লঞ্চ করা হবে Redmi A4 5g

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 21 অক্টোবর 2024 13:52 IST
হাইলাইট
  • Redmi A4 5G ফোনটি ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2024-এর অনুষ্ঠানে উন্মোচন করা
  • সংস্থাটি বলেছে এন্ট্রি-লেভেল স্মার্টফোনটির দাম 10,000 টাকার কমে হতে চলে
  • হ্যান্ডসেটটির দুটি রিয়ার ক্যামেরা সাথে উপস্থিত হতে পারে

Redmi A4 5G was showcased in two colour options

Photo Credit: Redmi

বুধবার ভারতে Redmi A4 5g ফোনটি উন্মোচন করা হয়েছে, এটি কোয়ালকমের Snapdragon 4s Gen 2 চিপের সাথে প্রথম এন্ট্রিলেভেল স্মার্টফোন হিসেবে উন্মোচন হয়েছে। হ্যান্ডসেটটি নতুন দিল্লিতে অনুষ্ঠিত বার্ষিক ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) 2024 অনুষ্ঠানে উন্মোচিত হয়েছে এবং এটি 10000টাকার কমে উপলব্ধ হতে চলেছে।দেশে হ্যান্ডসেটটি সবচেয়ে সাশ্রয়ী মূল্যের 5g স্মার্টফোন হবে বলে আশা করা যাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে এটি দেশে চালু করা হবে ।

ভারতে Redmi A4 5g-এর দাম:

শাওমি সাবসিডিয়ারির মতে ভারতে হ্যান্ডসেটটির মূল্য 10,000 টাকার কম হতে পারে। কোম্পানী জানিয়েছে হ্যান্ডসেটটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হতে পারে, কিন্তু এর লঞ্চ সম্পর্কে কোম্পানী কোনো আনুষ্ঠানিক তারিখ এখনো প্রকাশ করেনি। IMC 2024-এর রেডমির লঞ্চ অনুষ্ঠানে এটি কালো এবং সাদা রঙের বিকল্পে দেখা গিয়েছে।

স্মার্টফোন নির্মাতারা এখনও ফোনটির কোনো স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে আমরা জানতে পেরেছি যে, স্মার্টফোনটি Snapdragon 4s Gen 2 চিপসেট দ্বারা চালিত।এই অক্টা-কোর প্রসেসরটি কোয়ালকমের 4nm প্রক্রিয়া প্রযুক্তি দ্বারা তৈরি এবং এটিতে 2GHz-এর সর্বোচ্চ ক্লকস্পিডের সাথে LPDDR4x RAM-এর সমর্থন আছে। Snapdragon 5G Modem-RF সিস্টেমটি 5g নেটওয়ার্ক সংযোগের সাথে 1Gbps-পর্যন্ত গতির ডাউনলোড সমর্থন করে।

এছাড়াও Snapdragon 4s Gen 2 চিপসেটটি 90Hz রিফ্রেশ রেট সহ Full HD+ ডিসপ্লের সমর্থন করে। কোয়ালকমের নথি অনুযায়ী এটিতে 12bit ISPs আছে ।যেটি দুটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা বা EIS সমর্থিত একটি 25 মেগাপিক্সেলের ক্যামেরা সমর্থন করে। কোম্পানী IMC 2024-এর অনুষ্ঠানে Redmi A4 5g ফোনটিতে একটি বৃত্তাকার ক্যামেরা আইল্যান্ডে ডুয়াল রিয়ার ক্যামের সেটআপ দেখিয়েছে।

Snapdragon 4s Gen 2 চিপসেট সমর্থিত অন্যান্য বৈশিষ্ট্যগুলি হল ডুয়াল-ফ্রিকোয়েন্সি GPS (L1+L5) এবং NavIC স্যাটেলাইট সিস্টেম। এছাড়াও এটি ডুয়াল ব্যান্ড Wi-Fi 5, ব্লুটুথ 5.1 এবং NFC সংযোগ সমর্থন করে।এই প্রক্রিয়ায় সজ্জিত স্মার্টফোনগুলি USB 3.2 জেন 1 ট্রান্সফার স্পিড (5Gbps) এর পাশাপাশি এবং UFS 3.1 স্টোরেজ সমর্থন করতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi A4 5G, Redmi A4 5G Price in India, Redmi
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pixel 11 সিরিজের পর ফাঁস হল Pixel Watch 5-এর দাম, ঘড়িতেই থাকবে 4G LTE সাপোর্ট
  2. লঞ্চের আগেই ফাঁস Samsung-এর নতুন চার ডিভাইস, প্রকাশ্যে Galaxy Z Fold 8 ফোনের ডিজাইন
  3. iQOO Z11 Lite স্মার্টফোনের লঞ্চের দিন ঘোষণা হল, সস্তায় অভিনব AI ফিচার্স ও শক্তিশালী ব্যাটারি থাকবে
  4. OpenAI আনল নতুন GPT Live মডেল, এবার বন্ধুর মতো মন দিয়ে শুনবে ও কথা বলবে ChatGPT
  5. Itel Zeno 30 5G খুব সস্তায় 7,000mAh ব্যাটারি ও অটোফোকাস ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল
  6. JioTV Pro: DTH অতীত, মাত্র 55 টাকায় দেখুন 1,000+ লাইভ টিভি চ্যানেল, জিওর নতুন ধামাকা
  7. Samsung Galaxy M67 মিড-রেঞ্জে S22 সিরিজের ফ্ল্যাগশিপ প্রসেসর-সহ লঞ্চ হবে
  8. নন-স্টপ পাওয়ারের সঙ্গে Realme Narzo 100x 5G লঞ্চ হচ্ছে ভারতে, ব্যাটারিতে বড় চমকের ইঙ্গিত
  9. Redmi Note 17 সিরিজ লঞ্চ হচ্ছে জুলাই 14, থাকতে পারে 10,000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা
  10. Moto G77 Power ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.