Xiaomi ভারতে Redmi A4 5G এর নতুন 6GB RAM + 128GB স্টোরেজ অপশন লঞ্চ করেছে, যার দাম 9,999 টাকা।
Photo Credit: Redmi
Redmi A4 5G স্পার্কেল পার্পল ও স্টারি ব্ল্যাক কালারে বিক্রি হচ্ছে
Redmi A4 5G গত বছরের নভেম্বরে ভারতে বাজেট স্মার্টফোন হিসেবে লঞ্চ হয়েছিল। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে এখন ফোনটির একটি নতুন ভেরিয়েন্ট লঞ্চ করেছে শাওমি। নতুন ভেরিয়েন্টটি Redmi A4 5G এর টপ মডেল হিসেবে এসেছে ও বেশি র্যাম অফার করে। এটি Amazon India এবং Xiaomi India-এর ওয়েবসাইটে কেনার জন্য উপলব্ধ। Redmi A4 5G এর ফিচার্সের মধ্যে হাই-রিফ্রেশ রেট সহ বিশাল 6.88 ইঞ্চি ডিসপ্লে, Qualcomm Snapdragon 4s Gen 2 চিপ, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, IP52 রেটিং, এবং 18W ফাস্ট চার্জিং সমর্থন সহ পাওয়ারফুল 5,160mAh ব্যাটারি উল্লেখযোগ্য।
শাওমি ভারতে Redmi A4 5G এর নতুন 6GB RAM + 128GB স্টোরেজ অপশন লঞ্চ করেছে, যার দাম রাখা হয়েছে 9,999 টাকা। এটি অ্যামজন ইন্ডিয়া বা শাওমির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। এই অনলাইন মার্কেটপ্লেসটি নির্বাচিত ক্রেডিট কার্ডে 750 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসের শেষের দিকে ভারতে লঞ্চ হওয়া Redmi A4 5G এর 4GB + 64GB ও 4GB + 128GB ভেরিয়েন্ট কিনতে এখন যথাক্রমে 7,999 টাকা এবং 8,799 টাকা খরচ করতে হয়। এটাই রেডমির সবচেয়ে সস্তা 5G মোবাইল। স্মার্টফোনটি স্পার্কেল পার্পল ও স্টারি ব্ল্যাক কালার অপশনে পেয়ে যাবেন।
Redmi A4 5G 5G ফোনটিতে 6.88-ইঞ্চি IPS LCD HD+ (720x1,640 পিক্সেল) স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট 120Hz এবং ব্রাইটনেস 600 নিট পর্যন্ত। এটি Snapdragon 4s Gen 2 প্রসেসর চালিত প্রথম গ্লোবাল স্মার্টফোন হিসাবে লঞ্চ হয়েছিল। 4 ন্যানোমিটারের এই চিপ দুটি 2.2 গিগাহার্টজ কর্টেক্স A-78 কোর এবং ছ'টি 1.8 গিগাহার্টজ কর্টেক্স A-55 কোরের সমন্বয়ে গঠিত।
ফোনটি 6GB পর্যন্ত LPDDR4X RAM এবং 128GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ অফার করে। আবার মেমরি কার্ড ব্যবহার করে স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে। Redmi A4 4G অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক HyperOS কাস্টম স্কিনে রান করে। এটি দুই বছরের OS আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাবে বলে নিশ্চিত করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য, Redmi A4 5G এর ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচার সহ একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ধুলো এবং স্প্ল্যাশ প্রতিরোধের জন্য হ্যান্ডসেটটিতে IP52-রেটেড বিল্ড বর্তমান। সবশেষে, ফোনটির 5,160mAh ব্যাটারি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে বাক্সে 33W চার্জার দেওয়া হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,652
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999