Redmi A7 Pro 5G ভারতে এপ্রিল 13 লঞ্চ হচ্ছে, পাওয়ার ও স্টাইলে বাজার কাঁপানোর দাবি!

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 6 এপ্রিল 2026 17:19 IST
হাইলাইট
  • Redmi A7 Pro 5G শক্তিশালী 6,300mAh ব্যাটারির সাথে আসছে
  • ফোনের পিছনে 32 মেগাপিক্সেল ডুয়াল AI ক্যামেরা থাকছে
  • এটি Android 16 নির্ভর HyperOS 3 কাস্টম সফটওয়্যারে রান করবে

Redmi A7 Pro 5G has a 32-megapixel dual AI rear camera unit

Photo Credit: Redmi

Redmi A7 Pro 5G ভারতে এপ্রিল 13 লঞ্চ হতে চলেছে। শাওমির সাব-ব্র্যান্ডটি সোশ্যাল মিডিয়াতে তাদের A সিরিজের নতুন মডেলের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। সংস্থা দাবি করছে, আসন্ন ফোনটি 'কিং অফ পাওয়ার অ্যান্ড স্টাইল' হবে। অর্থাৎ এটি শক্তি ও শৈলীর নিরিখে রাজার মতো পারফর্ম করবে। রেডমি নয়া স্মার্টফোনের ডিজাইনের পাশাপাশি বেশ কিছু স্পেসিফিকেশন এবং ফিচার্স প্রকাশ করেছে। Redmi A7 Pro 5G বিশাল 6.9 ইঞ্চি ডিসপ্লের সাথে আসবে। এতে সফটওয়্যারের দিক থেকে HyperOS 3 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টল করা থাকবে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।

Redmi A7 Pro 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

Redmi A7 Pro 5G-এর একটি মাইক্রোসাইট রেডমি ও অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ হয়েছে। সেখান থেকে একাধিক তথ্য সামনে এসেছে। রেডমি চিপসেটের নাম এখনও প্রকাশ করেনি, তবে ফোনটিতে সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী প্রসেসর থাকার দাবি করা হয়েছে। সেই চিপে আটটি কোর থাকবে৷ হ্যান্ডসেটে 6,300 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি দেওয়া হয়েছে।

রেডমি এ7 প্রো 5G মডেলের ডিসপ্লেকে সেগমেন্টের সবচেয়ে মসৃণতম বলে দাবি করছে সংস্থা। অর্থাৎ এতে 120 হার্টজ প্যানেল ব্যবহার হতে পারে। সফটওয়্যারে বড় আপগ্রেড হিসেবে 'শাওমি হাইপারল্যান্ড' যুক্ত হচ্ছে, যা আইফোনের মতো ফ্রন্ট ক্যামেরা নচের চারশাপে একটি ডায়নামিক নোটিফিকেশন এরিয়া তৈরি করে। এটি লাইভ অ্যাক্টিভিটি ও নোটিফিকেশন প্রদর্শন করবে।

ছবি ও ভিডিও তোলার জন্য Redmi A7 Pro 5G-তে 32 মেগাপিক্সেল ডুয়াল AI ক্যামেরা নিশ্চিত করা হয়েছে। রেডমি বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ফিচার যুক্ত করেছে, যা ফটো প্রসেসিং উন্নত করতে সাহায্য করবে। এছাড়াও, গুগলের সার্কেল টু সার্চ ফিচারের কথা জানানো হয়েছে, যার মাধ্যমে স্ক্রিনের যে কোনও বস্তুর চারপাশে হাইলাইট করে সরাসরি গুগলে সার্চ করে জানতে পারবেন৷ আলাদা অ্যাপ খোলার প্রয়োজন হবে না।

লঞ্চের যেহেতু আর এক সপ্তাহ বাকি, তাই Redmi A7 Pro 5G সম্পর্কে আরও তথ্য আগামী ক'দিনের মধ্যে সামনে আসবে বলে আশা করা যায়। প্রসঙ্গত, এই ফোনের 4G ভার্সন মার্চের শেষে ইউরোপে লঞ্চ হয়েছে৷ Redmi A7 Pro-এর সামনে 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

Advertisement

রেডমির নয়া স্মার্টফোনে অক্টা-কোর T7250 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনে 15W ফাস্ট চার্জিং সহ 6,000mAh ব্যাটারি রয়েছে। হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সেকেন্ডারি ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, 8 মেগাপিক্সেল সিঙ্গেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা মিলবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  2. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  3. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  4. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  5. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  6. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  7. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  8. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  9. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  10. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.