Redmi A7 Pro 5G: মাত্র 11499 টাকায় রেডমির বিশাল ব্যাটারি ফোনের সেল শুরু, নো-কস্ট EMI-তে কেনার সুযোগ

Redmi A7 Pro 5G প্রথম সেলে 11,499 টাকায় কেনা যাচ্ছে।

Redmi A7 Pro 5G: মাত্র 11499 টাকায় রেডমির বিশাল ব্যাটারি ফোনের সেল শুরু, নো-কস্ট EMI-তে কেনার সুযোগ

Photo Credit: Redmi

Redmi A7 Pro 5G comes with a 6,300mAh Battery

হাইলাইট
  • Redmi A7 Pro 5G বড় 6,300mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি ডিসপ্লের সাথে এসেছে
  • স্মার্টফোনটি Android 20 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে
  • এটি তিন মাসের নো-কস্ট EMI অপশনে কেনা যাবে
বিজ্ঞাপন

Redmi A7 Pro 5G চলতি সপ্তাহের প্রথম দিনে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ রেডমির নতুন বাজেট ফোনের বিক্রি শুরু হয়েছে। ফার্স্ট সেলে 12,000 টাকার কমে হ্যান্ডসেটটি কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। এটি পাওয়ারফুল 6,300mAh ব্যাটারি নিয়ে এসেছে। এতে Android 16 ভিত্তিক HyperOS 3 প্রি-ইনস্টল করা আছে। রেডমির নতুন মডেলের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ডুয়াল AI রিয়ার ক্যামেরা, 2 টেরাবাইট পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ বাড়ানোর অপশন, স্মুথ 120Hz ডিসপ্লে, 200 শতাংশ অডিও বুস্ট, সার্কেল টু সার্চ, এবং বেসিক জল ও ধুলো প্রতিরোধী (IP52) রেটিং।

Redmi A7 Pro 5G দাম ও সেল অফার

Redmi A7 Pro 5G শাওমি ইন্ডিয়ার অনলাইন স্টোর এবং Amazon থেকে কেনা যাচ্ছে। এই ফোনের বেস 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ ভার্সন 11,499 টাকায় কিনতে পারবেন। ডাবল স্টোরেজ চাইলে 128 জিবি মডেল নিতে পারেন, যার দাম 12,499 টাকা। তবে এতে বেস মডেলের মতোই র‍্যাম (4 জিবি) থাকছে।

Redmi A7 Pro 5G তিন মাসের নো-কস্ট EMI অপশনে কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। ডিভাইসটি ব্ল্যাক, মিস্ট ব্লু, এবং সানসেট অরেঞ্জ কালার অপশনে উপলব্ধ। কম বাজেটের ক্রেতাদের জন্য রেডমির নতুন ফোন আদর্শ হতে পারে।

Redmi A7 Pro 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

রেডমি এ7 প্রো 5G-এর সামনে 6.9 ইঞ্চি LCD স্ক্রিন রয়েছে। এটি TUV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড হওয়ার ফলে চোখের সুস্থতা নিশ্চিত করবে। এতে 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 810 নিট পিক ব্রাইটনেস আছে। সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার পাওয়া যাবে।

এছাড়াও, স্ক্রিনে ওয়েট টাচ প্রযুক্তি থাকায় ভেজা বা তৈলাক্ত হাতেও টাচ রেসপন্সে সমস্যা হবে না। রেডমি Android 20 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড ও 6 বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে। ডিভাইসে 6,300 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে। এটি 15W ফাস্ট চার্জিং এবং 7W রিভার্স চার্জিং সাপোর্টের সাথে এসেছে।

ছবি ও ভিডিও তোলার জন্য, Redmi A7 Pro 5G-এর রিয়ার প্যানেলে f/2.0 অ্যাপারচার সহ 32 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও সেকেন্ডারি সেন্সর আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 8 মেগাপিক্সেল (f/2.0) ক্যামেরা বর্তমান। রেডমির নতুন মডেল Unisoc T8300 প্রসেসর দ্বারা পরিচালিত। SD কার্ডের মাধ্যমে অভ্যন্তরীণ স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করার সুবিধা মিলবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »