Redmi A7 Pro 5G ব্র্যান্ডের A সিরিজের প্রথম ফোন যা Android 16 ভিত্তিক HyperOS 3 সফটওয়্যারে চলে।
Photo Credit: Redmi
Redmi A7 Pro 5G will receive four years of Android updates
Redmi A7 Pro 5G সপ্তাহের প্রথম দিনে ভারতে লঞ্চ হয়েছে। এটি Redmi A সিরিজের প্রথম বাজেট ফোন যা Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম সফটওয়্যার দ্বারা সজ্জিত। নতুন স্মার্টফোনটি Unisoc-এর তৈরি 5G প্রসেসর ও 6,300mAh ব্যাটারির সাথে এসেছে। Redmi A7 Pro 5G মডেলের বিশেষ ফিচারগুলির মধ্যে রয়েছে স্মুথ 120Hz ডিসপ্লে, গুগলের সার্কেল টু সার্চ, বেসিক জল ও ধুলো প্রতিরোধী (IP52) রেটিং, ডুয়াল AI রিয়ার ক্যামেরা, 200 শতাংশ অডিও বুস্ট, ইত্যাদি। চলুন এই নতুন ফোনের দাম ও সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Redmi A7 Pro 5G মডেলের বেস 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজের দাম 11,499 টাকা রাখা হয়েছে। 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম 12,499 টাকা। এটি Amazon এবং শাওমি ইন্ডিয়ার অনলাইন স্টোরে এপ্রিল 15 থেকে বিক্রি হবে। সংস্থা তিন মাসের নো-কস্ট EMI অপশনে কেনার সুযোগ দিচ্ছে। ডিভাইসটি ব্ল্যাক, মিস্ট ব্লু, এবং সানসেট অরেঞ্জ কালার অপশনে উপলব্ধ।
রেডমি এ7 প্রো 5G একটি 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HD+ রেজোলিউশন, 810 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনে ওয়েট টাচ প্রযুক্তি থাকার ফলে ভেজা বা তৈলাক্ত হাতেও টাচ রেসপন্সে সমস্যা হবে না।
এছাড়াও, স্ক্রিনটি TUV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। অর্থাৎ এটি চোখ সুস্থ রাখতে সাহায্য করবে। ছবি ও ভিডিও তোলার জন্য, Redmi A7 Pro 5G-এর রিয়ার প্যানেলে f/2.0 অ্যাপারচার সহ একটি 32 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও সেকেন্ডারি সেন্সর আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 8 মেগাপিক্সেল (f/2.0) ক্যামেরা আছে।
রেডমি ঘোষণা করেছে, তারা চারটি মেজর সিস্টেম আপগ্রেড (Android 20 পর্যন্ত) ও 6 বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে। এই ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 6,300 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি। এটি 15W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সমর্থন করে।
রেডমির নতুন মডেলে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Unisoc T8300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 4 জিবি LPDDR4x র্যাম এবং 128 জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ অপশনের সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটের স্টোরেজ SD কার্ডের মাধ্যমে 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এতে সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale