Redmi A7 Pro 5G: রেডমি মাত্র 11,499 টাকায় 5G ফোন লঞ্চ করল, ফিচার জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 13 এপ্রিল 2026 14:15 IST
হাইলাইট
  • Redmi A7 Pro 5G চারটি OS আপগ্রেড (Android 20) পাবে
  • এটি 6.9 ইঞ্চি ডিসপ্লে ও 6,300mAh ব্যাটারির সাথে এসেছে
  • ফোনের ইন্টার্নাল স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে

Redmi A7 Pro 5G will receive four years of Android updates

Photo Credit: Redmi

Redmi A7 Pro 5G সপ্তাহের প্রথম দিনে ভারতে লঞ্চ হয়েছে। এটি Redmi A সিরিজের প্রথম বাজেট ফোন যা Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম সফটওয়্যার দ্বারা সজ্জিত। নতুন স্মার্টফোনটি Unisoc-এর তৈরি 5G প্রসেসর ও 6,300mAh ব্যাটারির সাথে এসেছে। Redmi A7 Pro 5G মডেলের বিশেষ ফিচারগুলির মধ্যে রয়েছে স্মুথ 120Hz ডিসপ্লে, গুগলের সার্কেল টু সার্চ, বেসিক জল ও ধুলো প্রতিরোধী (IP52) রেটিং, ডুয়াল AI রিয়ার ক্যামেরা, 200 শতাংশ অডিও বুস্ট, ইত্যাদি। চলুন এই নতুন ফোনের দাম ও সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Redmi A7 Pro 5G দাম

Redmi A7 Pro 5G মডেলের বেস 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজের দাম 11,499 টাকা রাখা হয়েছে। 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম 12,499 টাকা। এটি Amazon এবং শাওমি ইন্ডিয়ার অনলাইন স্টোরে এপ্রিল 15 থেকে বিক্রি হবে। সংস্থা তিন মাসের নো-কস্ট EMI অপশনে কেনার সুযোগ দিচ্ছে। ডিভাইসটি ব্ল্যাক, মিস্ট ব্লু, এবং সানসেট অরেঞ্জ কালার অপশনে উপলব্ধ।

Redmi A7 Pro 5G ফিচার ও স্পেসিফিকেশন

রেডমি এ7 প্রো 5G একটি 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HD+ রেজোলিউশন, 810 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনে ওয়েট টাচ প্রযুক্তি থাকার ফলে ভেজা বা তৈলাক্ত হাতেও টাচ রেসপন্সে সমস্যা হবে না।

এছাড়াও, স্ক্রিনটি TUV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। অর্থাৎ এটি চোখ সুস্থ রাখতে সাহায্য করবে। ছবি ও ভিডিও তোলার জন্য, Redmi A7 Pro 5G-এর রিয়ার প্যানেলে f/2.0 অ্যাপারচার সহ একটি 32 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও সেকেন্ডারি সেন্সর আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 8 মেগাপিক্সেল (f/2.0) ক্যামেরা আছে।

রেডমি ঘোষণা করেছে, তারা চারটি মেজর সিস্টেম আপগ্রেড (Android 20 পর্যন্ত) ও 6 বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে। এই ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 6,300 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি। এটি 15W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সমর্থন করে।

রেডমির নতুন মডেলে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Unisoc T8300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 4 জিবি LPDDR4x র‍্যাম এবং 128 জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ অপশনের সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটের স্টোরেজ SD কার্ডের মাধ্যমে 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এতে সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple-এর রহস্যময় AI ডিভাইস ফাঁস, চোখের সামনেই চিনে নেবে সবকিছু
  2. Apple ফিরছে নয় বছর আগের ফর্মুলায়, iPhone Ultra হাতে পেতে দীর্ঘ অপেক্ষার ইঙ্গিত
  3. Xiaomi 18 Pro Max আসছে 200MP + 200MP ডুয়াল ক্যামেরা ও 8,500mAh ব্যাটারির সঙ্গে
  4. Vivo Y500 বিরাট 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, গুচ্ছের AI ফিচার্স রয়েছে
  5. Nokia-র কিপ্যাড ফোনে এবার সেলফি ক্যামেরা, 4G সাপোর্ট ও AI ফিচারের সঙ্গে হাজির চার নতুন মডেল
  6. Samsung Galaxy S27 সিরিজের ফিচারে বড় চমক, অন্যের চোখ থেকে লুকিয়ে রাখবে স্ক্রিন
  7. Redmi 17 5G সস্তায় জাম্বো 7,500mAh ব্যাটারি ও 45W ফাস্ট চার্জিং-সহ আসছে
  8. চলন্ত টোটো থামিয়ে দিচ্ছিল ফোনের অ্যাপ, ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ করল কেন্দ্র
  9. Apple-এর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে iPhone 18 Pro Max
  10. Moto G77 Power আগামী সপ্তাহে ভারতে লঞ্চ, 7000mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরা থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.