বিশ্বের ‘দ্রুততম ফোন’ ভারতে নিয়ে আসছে Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 জুন 2019 08:37 IST
হাইলাইট
  • ভারতে আসছে Redmi K20 Pro
  • সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন
  • Redmi K20 Pro এর দাম শুরু হচ্ছে 2,499 ইউয়ান থেকে

Redmi K20 Pro ফোনে রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা

শিঘ্রই ভারতে আসছে Xiaomi -র 2019 সালের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Redmi K20 Pro। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াল এই ফোনের ছবি পোস্ট করেছে চিনের কোম্পানিটি। সেখানে এই ফোনকে ‘বিশ্বে দ্রুততম ফোন' এর আক্ষ্যা দিয়েছে Xiaomi। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Redmi K20 Pro। এই ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM। OnePlus 7 Pro এর মতোই Redmi K20 Pro ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

টিজার প্রকাশিত হলেও ভারতে কবে এই ফোন লঞ্চ হবে তা জানায়নি Xiaomi। সম্প্রতি ভারতে কোম্পানির প্রধান মনু কুমার জৈন জানিয়েছিলেন ছয় সপ্তাহের মধ্যে ভারতে লঞ্চ হবে Redmi K20 আর Redmi K20 Pro। সেই কথা সত্যি হলে জুলাই মাসের মাঝামাঝি ভারতে এসেছে যাবে বহু প্রতীক্ষিত এই স্মার্টফোন।

Redmi K20 Pro এর দাম

Redmi K20 Pro এর দাম শুরু হচ্ছে 2,499 ইউয়ান (প্রায় 25,200 টাকা) থেকে। একাধিক মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন। ভারতে এই ফোনের দাম শুরু হতে পারে 26,000 টাকা থেকে।

Redmi K20 Pro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Redmi K20 Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10  স্কিন। ফোনের ভিতরে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 256GB  স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi K20 Pro ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

Redmi K20 Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance
  • Very good battery life
  • Versatile cameras
  • Great value for money
  • Bad
  • 4K video quality could be better
  • Slow front camera pop-up mechanism
 
KEY SPECS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 ডুয়াল 200MP ক্যামেরা, বিশাল 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  2. WhatsApp-এ স্প্যাম মেসেজে জেরবার? ইনবক্সে অচেনা নম্বর বিরক্ত করছে, এবার আসছে সমাধান
  3. OnePlus Pad 4 ট্যাব 13.2 ইঞ্চি ডিসপ্লে ও 13380mAh ব্যাটারি নিয়ে ভারতে আসছে, থাকছে আটটি স্পিকার
  4. Poco C81 Pro: আকর্ষণীয় বাজেট ফোন আনছে পোকো, লঞ্চের আগেই ফাঁস সমস্ত ফিচার্স
  5. Nothing Warp: এক ক্লিকেই ফোন থেকে PC-তে ছবি, ভিডিও, সমস্ত ফাইল পাঠাবে নাথিং-এর নতুন অ্যাপ
  6. Samsung বড় চমক নিয়ে হাজির, পয়লা বৈশাখে ফোনের দাম 30,000 টাকা কমলো
  7. Oppo F33 5G মজবুত ডিজাইন ও লম্বা ব্যাটারি লাইফ নিয়ে লঞ্চ হল, হাত থেকে পড়লেও ক্ষতি হবে না
  8. Vivo T5 Pro 5G বিশাল 9020 ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল ভারতে, দাম কত জানেন
  9. Oppo F33 Pro 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Redmi A7 Pro 5G: মাত্র 11499 টাকায় রেডমির বিশাল ব্যাটারি ফোনের সেল শুরু, নো-কস্ট EMI-তে কেনার সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.