শুরু হল Mi Super Sale। 26-28 নভেম্বর পর্যন্ত Xiaomi ফোনে এই সেল চলবে। সীমিত সময়ের এই সেলে সস্তা হয়েছে একগুচ্ছ জনপ্রিয় Xiaomi স্মার্টফোন। 28 নভেম্বর পর্যন্ত Mi.com থেকে Mi Super Sale চলবে। এছাড়াও Amazon.in থেকে সস্তা হয়েছে Redmi 7, Redmi 7A আর Redmi Y3।
28 নভেম্বর পর্যন্ত এই সেল চলবে
শুরু হল Mi Super Sale। 26-28 নভেম্বর পর্যন্ত Xiaomi ফোনে এই সেল চলবে। সীমিত সময়ের এই সেলে সস্তা হয়েছে একগুচ্ছ জনপ্রিয় Xiaomi স্মার্টফোন। Redmi Note 7 Pro ফোনে 4,000 টাকা, Redmi K20 আর Redmi K20 Pro ফোনে 3,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে বেজিংয়ের কোম্পানিটি। এছাড়াও এই সেলে সস্তা হয়েছে বাজেট সেগমেন্টে Redmi 7A সহ একাধিক স্মার্টফোন।
Redmi K20 আর Redmi K20 Pro ফোনে রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা
Redmi K20 Pro ফোনে 3,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে Xiaomi। 25,999 টাকায় Redmi K20 Pro ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে। অন্যদিকে 28,999 টাকায় মিলছে এই ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। Mi.com থেকে এই অফারের সুবিধা পাওয়া যাবে। Redmi K20 ফোনেও 3,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। 19,999 টাকা থেকে কেনা যাবে Redmi K20।
Redmi Note 7 Pro ফোনে রয়েছে 48 মেগাপিক্সেল ক্যামেরা
4,000 টাকা সস্তা হয়ে 11,999 টাকায় Redmi Note 7 Pro ফোনের বেস ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 64GB স্টোরেজে এই ফোনের দাম কমে হয়েছে 13,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 7 Pro কিনতে 14,999 টাকা খরচ হবে।
ভারতে Xiaomi-র অন্যতম জনপ্রিয় স্মার্টফোন Redmi 7A
অন্যদিকে বাজেট সেগমেন্টে 1,200 টাকা সস্তা হয়েছে Redmi 7A। 2GB RAM + 16GB স্টোরেজে Redmi 7A কিনতে 5,499 টাকা খরচ হবে। 2GB RAM + 32GB স্টোরেজে Redmi 7A কিনতে 5,799 টাকা খরচ হবে। 4,499 টাকায় পাওয়া যাচ্ছে Redmi Go। এছাড়াও Mi Super Sale এ সস্তা হয়েছে Redmi Y3, Redmi Note 7S আর Redmi 7।
28 নভেম্বর পর্যন্ত Mi.com থেকে এই সেল চলবে। এছাড়াও Amazon.in থেকে সস্তা হয়েছে Redmi 7, Redmi 7A আর Redmi Y3।
আরও পড়ুন:
কবে লঞ্চ হবে Redmi K30? জানিয়ে দিল Xiaomi
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features