ডিসেম্বরে 60x সুপার জুম নিয়ে আসছে Vivo X30

Vivo X30 ফোনে থাকছে Samsung Exynos 980 চিপসেট। এই চিপসেটে 5G সাপোর্ট রয়েছে। সম্প্রতি X30 ফোনের ভিডিও টিজার প্রকাশ করেছে Vivo।

ডিসেম্বরে 60x সুপার জুম নিয়ে আসছে Vivo X30

ডিসেম্বরে লঞ্চ হবে Vivo X30

হাইলাইট
  • Vivo X30 ফোনে পেরিস্কোপ স্টাইল টেলিফটো ক্যামেরা থাকবে
  • থাকছে ডুয়াল ব্যান্ড 5G কানেক্টিভিটি
  • ক্যামেরায় 60x সুপার জুম থাকছে
বিজ্ঞাপন

শীঘ্রই লঞ্চ হবে Vivo X30। ডিসেম্বর মাসে এই ফোন লঞ্চ করবে Vivo। Vivo X30 ফোনে থাকছে Samsung Exynos 980 চিপসেট। এই চিপসেটে 5G সাপোর্ট রয়েছে। সম্প্রতি X30 ফোনের ভিডিও টিজার প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। সেখানে নতুন ফোনের ক্যামেরা সম্পর্কে গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ করেছে Vivo।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় Vivo X30 ফোনের দুটি টিজার ভিডিও প্রকাশিত হয়েছে। প্রথম ভিডিওতে জানানো হয়েছে এই ফোনে থাকছে অপটিকাল জুম। দ্বিতীয় ভিডিওতে জানানো হয়েছে X30 ফোনে 60x হাইব্রিড সুপার জুম থাকবে।

Vivo X30 ফোনে অপটিকাল জুমের জন্য একটি পেরিস্কোপ স্টাইল ক্যামেরা ব্যবহার হয়েছে। এছাড়াও ডিজিটাল জুম ব্যবহার করে হাইব্রিড জুম ব্যবহার করতে পারবেন গ্রাহক।

দ্বিতীয় ভিডিওতে Vivo X30 ফোনের ক্যামেরা ইউজার ইন্টারফেস দেখানো হয়েছে। ভিডিওতে জানানো হয়েছে Vivo X30 ফোনে 60x সুপার জুম ফিচার থাকছে।

Vivo X30 ফোনে থাকবে Samsung Exynos 980 চিপসেট। চলতি মাসে Samsung এর সাথে হাত মিলিয়ে Exynos 980 চিপসেট ব্যবহার করে নতুন স্মার্টফোন তৈরির অভিজ্ঞতা ভাগ করে নিয়েছে Vivo। নতুন Exynos 980 চিপসেটে থাকছে অত্যাধুনিক কানেক্টিভিটি সাপোর্ট। থাকছে 5G কানেক্টিভিটি আর Wifi 6।

Exynos 980 চিপসেটের 5G মোডেমে 3.55 Gbps ডাউনলোড স্পিড পাওয়া যাবে। বৃহস্পতিবারের ইভেন্ট থেকে এই কথা জানিয়েছে Vivo ও Samsung। Cortex-A75 এর পরিবর্তে নতুন চিপসেটে রয়েছে দুটি Cortex-A77 কোর। ফলে আগের থেকে 20 শতাংশ বেশি পারফর্মেন্স পাওয়া যাবে।

Vivo X30 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Vivo X30 ফোনে একটি 90Hz রিফ্রেশ রেটের 6.5 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকবে Exynos 980 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ। ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় একটি 64 মেগাপিক্সেল সেন্সর থাকছে। সাথে 13 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল সেন্সর থাকছে। ফোনের ভিতরে থাকবে 4,500 mAh ব্যাটারি। সাথে থাকতে পারে 44W ফাস্ট চার্জ সাপোর্ট।

আরও পড়ুন:

108MP ক্যামেরা সহ শীঘ্রই ভারতে আসছে Mi Note 10

কবে লঞ্চ হবে Redmi K30? জানিয়ে দিল Xiaomi

নতুন রঙে বাজারে আসছে Redmi Note 8 Pro

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »