অগাস্ট মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 8 Pro। অক্টোবর মাসে ভারতে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। এবার নতুন ‘ওশান ব্লু’ রঙে এই ফোন লঞ্চ হবে। সম্প্রতি ট্যুইটারে এই ঘোষণা করেছে Xiaomi।
Photo Credit: Twitter/ Xiaomi
Redmi Note 8 Pro ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
অগাস্ট মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 8 Pro। অক্টোবর মাসে ভারতে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। এবার নতুন ‘ওশান ব্লু' রঙে এই ফোন লঞ্চ হবে। সম্প্রতি ট্যুইটারে এই ঘোষণা করেছে Xiaomi। এতদিন কালো, সবুজ ও সাদা রঙে পাওয়া যেত এই ফোন। এবার মোট চারটি রঙে পাওয়া যাবে সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Note 8 Pro। যদিও ভারতে কবে নতুন ‘ওশান ব্লু' রঙে Redmi Note 8 Pro বিক্রি শুরু হবে জানা যায়নি।
Redmi Note 8 Pro ফোনের পিছনে থাকছে কার্ভড গ্লাস ফিনিশ
Redmi Note 8 Pro এর দাম শুরু হচ্ছে 14,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 Pro এর দাম 15,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 Pro কিনতে 17,999 টাকা খরচ হবে।
Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে
Redmi Note 8 Pro ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio G90T চিপসেট। 6GB RAM আর 8GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।
Redmi Note 8 Pro ফোনে সেলফি তোলার জন্য 20 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে
ছবি তোলার জন্য Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 64 MP Samsung GW1 সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ফোনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Redmi Note 8 Pro ফোনের ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। Redmi Note 8 Pro ফোনে থাকছে লিকুইড কুলিং প্রযুক্তি।
আরও পড়ুন:
108MP ক্যামেরা সহ শীঘ্রই ভারতে আসছে Mi Note 10
একটা ফোনে দুটো ডিসপ্লে আর চারটে ক্যামেরা: নতুন চমক নিয়ে আসছে Xiaomi
মাত্র 17 মিনিটে সম্পূর্ণ চার্জ হবে স্মার্টফোন, 100W ফাস্ট চার্জ প্রযুক্তি নিয়ে এল Xiaomi
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Amazon Great Indian Festival 2026: Gaming Headset Deals Under Rs. 5,000
Amazon Great Indian Festival 2026 Sale: Best Gaming Monitors Under Rs. 20,000
Amazon Great Indian Festival 2026: Best Power Bank Deals