একটা ফোনে দুটো ডিসপ্লে আর চারটে ক্যামেরা: নতুন চমক নিয়ে আসছে Xiaomi

শীঘ্রই ডুয়াল ডিসপ্লের স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। এই ফোনের পিছনে চারটে ক্যামেরা থাকবে। এই ফোনের সামনের ডিসপ্লের চারপাশে পাতলা বেজেল থাকবে।

একটা ফোনে দুটো ডিসপ্লে আর চারটে ক্যামেরা: নতুন চমক নিয়ে আসছে Xiaomi

2019 সালে ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন লঞ্চ করতে পারে Xiaomi

হাইলাইট
  • নতুন Xiaomi ফোনে দুটি ডিসপ্লে থাকবে
  • ফোনের পিছনে চারটে ক্যামেরা রয়েছে
  • ফোনের পিছনে ডিসপ্লেতে কলার আইডি, নোটিফিকেশনের মতো তথ্য দেখে নেওয়া যাবে
বিজ্ঞাপন

শীঘ্রই ডুয়াল ডিসপ্লের স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। এই ফোনের পিছনে চারটে ক্যামেরা থাকবে। এই ফোনের সামনের ডিসপ্লের চারপাশে পাতলা বেজেল থাকবে। ফোনের পিছনে থাকছে একটি বর্গাকার ক্যামেরা মডিউল। সেখানে চারটি ক্যামেরা থাকবে। এছাড়াও ফোনের পিছনে থাকবে একটি ছোট ডিসপ্লে। সম্প্রতি এমনই একটি পেটেন্টের ছবি সামনে এসেছে।

সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে ফোনের পিছনে ছোট ডিসপ্লেতে কলার আইডি, নোটিফিকেশনের মতো তথ্য দেখে নেওয়া যাবে।

এই ফোনে কোন সেলফি ক্যামেরা ব্যবহার করেনি Xiaomi। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে ফোনের পিছনের ছোট ডিসপ্লে সেলফি তোলার সময় ভিউ ফাইন্ডারের কাজ করবে।

xiaomi mi mix dual display patent ithome Xiaomi

এই Xiaomi ফোনে কোন সেলফি ক্যামেরা থাকছে না 
ছবি: ITHome

সেই ফোনে একটি ফোল্ডেবল ডিসপ্লে ব্যবহার করেছে Xiaomi। জানা গিয়েছে বাইরের দিকে এই ফোনের ডিসপ্লে ভাঁজ হবে। এই ফোনে পাঁচটি ক্যামেরা থাকবে।

20 অগাস্ট এই পেটেন্টের আবেদন জানিয়েছিল Xiaomi। এই ফোনের ডিসপ্লের পাশেও পাতলা বেজেল থাকবে। ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না।

2019 সালের শেষে কোম্পানির প্রথম ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে পারে Xiaomi।

এছাড়াও সম্প্রতি 100W ফাস্ট চার্জিং প্রযুক্তি সামনে এনেছিল চিনের কোম্পানিটি। নতুন 100W Super Charge Turbo চার্জিং প্রযুক্তি ব্যবহার করে মাত্র 17 মিনিটে 4,000 mAh ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা যাবে। যদিও কোন স্মার্টফোনে প্রথম 100W ফাস্ট চার্জিং ব্যবহার হবে সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য সামনে আসেনি। 

আরও পড়ুন:

Redmi K30 কে টেক্কা দিতে শীঘ্রই লঞ্চ হবে Realme X50

সামনে এল ছবি! কেমন দেখতে নতুন Redmi K30?

লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy S11e ফোনের বিভিন্ন ফিচার

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  2. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  3. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  4. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  5. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  6. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  7. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  8. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  9. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  10. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »