সামনে এল ছবি! কেমন দেখতে নতুন Redmi K30?

Redmi K30 ফোনে থাকছে 30W ফাস্ট চার্জিং। Redmi K20 ফোনে 18W ফাস্ট চার্জ ব্যবহার করেছিল Xiaomi।

সামনে এল ছবি! কেমন দেখতে নতুন Redmi K30?

Photo Credit: Weibo

ডুয়াল 5G সাপোর্ট সহ ডিসেম্বরে লঞ্চ হবে Redmi K30

হাইলাইট
  • Redmi K30 5G ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে
  • Snapdragon 730 অথবা 730G প্রসেসর থাকছে
  • 30W ফাস্ট চার্জ ব্যবহার করেছে Xiaomi
বিজ্ঞাপন

ডিসেম্বর মাসে চিনে লঞ্চ হবে Redmi K30 5G। সম্প্রতি এই ফোনের একাধিক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছিল। এবার সামনে এল Redmi K30 ফোনের ছবি। ইতিমধ্যেই একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে Redmi K30 ফোনে 120Hz রিফ্রেশ রেড ডিসপ্লে থাকবে। সাম্প্রতিক ছবিতেও সেই ফিচার সামনে এসেছে। 3C সার্টিফিকেশন ওয়েবসাইট তজেকে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে Redmi K30 ফোনে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট।

সম্প্রতি চিনের জনপ্রিয় মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে Redmi K30 ফোনের ছবি সামনে এসেছে। ছবিতে এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেখা গিয়েছে। এছাড়াও নতুন এই Redmi ফোনে থাকছে 120 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। যদিও 60Hz রিফ্রেশ রেটেও এই ডিসপ্লে ব্যবহারের অপশন থাকছে।

ফোনের ডিসপ্লেতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে Redmi K30 ফোনে 6.66 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকছে। যদিও এই ফোনের প্রসেসরের নাম সামনে আসেনি। তবে গ্রাফিক্সের জন্য থাকছে Qualcomm এর Adreno 618 GPU। একাধিক Snapdragon 7 সিরিজ চিপসেটে এই গ্রাফিক্স ব্যবহার করেছে Qualcomm।

এই মুহুর্তে Snapdragon 730 আর Snapdragon 730G চিপসেটে Adreno 618 GPU ব্যবহার হয়। এছাড়াও Redmi K30 ফোনে থাকছে 30W ফাস্ট চার্জিং। Redmi K20 ফোনে 18W ফাস্ট চার্জ ব্যবহার করেছিল Xiaomi।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »