ভারতে Redmi K20 Pro ফোনের দাম কমাল Xiaomi। সস্তা হয়ে Redmi K20 Pro এর দাম শুরু হচ্ছে 24,999 টাকা থেকে।
Redmi K20 Pro ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট
ভারতে Redmi K20 Pro ফোনের দাম কমাল Xiaomi। যদিও ডিসেম্বর মাস থেকেই বিশেষ সেলের নাম করে এই দামে ভারতে Redmi K20 Pro বিক্রি করছে Xiaomi। যদিও এবার অফার ছাড়াই নতুন দামে বিক্রি শুরু হবে এই ফোন। 2019 সালে লঞ্চের সময় 27,999 টাকা থেকে এই ফোন পাওয়া যেত।
বৃহস্পতিবার ট্যুইটারে Xiaomi প্রধান মনু কুমার জৈন Redmi K20 Pro ফোনের সস্তা হওয়ার খবর সামনে এনেছেন। এছাড়াও সস্তা হয়ে 11,999 টাকা থেকে Mi A3 ফোন বিক্রি শুরু হয়েছে।
সস্তা হয়ে Redmi K20 Pro এর দাম শুরু হচ্ছে 24,999 টাকা থেকে। 6GB RAM + 128GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোনের বেস ভেরিয়েন্ট। 8GB RAM + 256 GB স্টোরেজে Redmi K20 Pro কেনার খরচ 27,999 টাকা।
ডুয়াল সিম Redmi K20 Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। ফোনের ভিতরে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi K20 Pro ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Redmi K20 Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
আরও পড়ুন:
Redmi K20 Pro রিভিউ: OnePlus কে টেক্কা দিতে পারল এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন?
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch