অগাস্ট মাসেই লঞ্চ হবে Xiaomi Mi 9T Pro: দেখে নিন স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 অগাস্ট 2019 14:57 IST
হাইলাইট
  • 20 অগাস্ট লঞ্চ হবে Mi 9T Pro
  • এই ফোনে থাকবে Snapdragon 855 চিপসেট
  • থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা

Redmi K20 Pro ফোনের নাম বদলে ইউরোপে লঞ্চ হবে Xiaomi Mi 9T Pro

20 অগাস্ট লঞ্চ হবে Xiaomi Mi 9T Pro। সম্প্রতি ভারত ও চিনে লঞ্চ হয়েছিল Redmi K20 Pro। নাম বদলে ইউরোপে Mi 9T Pro নামে লঞ্চ হবে এই স্মার্টফোন। এই দুই ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশনে বিশেষ পার্থক্য থাকবে না। ইতিমধ্যেই Redmi K20 ফোনের নাম বদলে একাধিক দেশে লঞ্চ হয়েছে Mi 9T। এবার সেই পথে হেঁতেই ইউরোপে Mi 9T Pro লঞ্চ করতে চলেছে বেজিং এর কোম্পানিটি।

ইতিমধ্যেই নেদারল্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে Mi 9T Pro লঞ্চের খবর জানিয়েছে Xiaomi। সেখানে জানানো হয়েছে 20 অগাস্ট এই ফোন লঞ্চ হবে। আপাতত শুরুতে নেদারল্যান্ড, বেলজিয়াম ও লাক্সামবার্গে লঞ্চ হবে এই স্মার্টফোন।

ভারতে Redmi K20 Pro এর দাম শুরু হচ্ছে 27,999 টাকা থেকে। 6GB RAM + 128GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোনের বেস ভেরিয়েন্ট। 8GB RAM + 256 GB স্টোরেজে Redmi K20 Pro কেনার খরচ 30,999 টাকা। তবে ইউরোপে Mi 9T Pro ফোনের দাম জানা যায়নি।

Mi 9T Pro আর Redmi K20 Pro ফোনের স্পেসিফিকেশনে বিশেষ পার্থক্য থাকবে না। ডুয়াল সিম Redmi K20 Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10  স্কিন। ফোনের ভিতরে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 256GB  স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi K20 Pro ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

Advertisement

Redmi K20 Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  2. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  3. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  4. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  5. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  6. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  7. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  8. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  9. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  10. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.