ধবার মাদ্রিদ, মিলান ও প্যারিসে এক ইভেন্টে Mi 9T সিরিজ লঞ্চ করবে Xiaomi। এই দুটি ফোনে থাকছে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পপ-আপ সেলফি ক্যামেরা আর 3.5 মিমি অডিও জ্যাক।
Photo Credit: Twitter/ Xiaomi
Mi 9T সিরিজে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা
বুধবার ইউরোপে লঞ্চ হবে Mi 9T আর Mi 9T Pro। সম্প্রতি চিনে লঞ্চ হওয়া Redmi K20 (Mi 9T) আর Redmi K20 Pro (Mi 9T Pro) এর নাম বদলে এই ফোন দুটি লঞ্চ হতে পারে। বুধবার মাদ্রিদ, মিলান ও প্যারিসে এক ইভেন্টে Mi 9T সিরিজ লঞ্চ করবে Xiaomi। এই দুটি ফোনে থাকছে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পপ-আপ সেলফি ক্যামেরা আর 3.5 মিমি অডিও জ্যাক।
ইতিমধ্যেই ফিলিপিন্সে Mi 9T বিক্রি শুরু হয়েছে। এছাড়াও বুলগেরিয়া ও নেদারল্যান্ডসের একাধিক ওয়েবসাইটে এই ফোনগুলি দেখা গিয়েছে। Xiaomi অফিশিয়াল ট্যুইটারে হ্যান্ডেল থেকে জানানো হয়েছে Mi 9T সিরিজে থাকছে 48 মেগাপিক্সেল ক্যামেরা, Snapdragon প্রসেসর আর 4,000 mAh ব্যাটারি।
বুলগেরিয়ার এক ওয়েবসাইটে Mi 9T এর দাম শুরু হচ্ছে ভারতীয় মুদ্রায় প্রায় 30,000 টাকা থেকে। ফিলিপিন্সে এই ফোন পাওয়া যাচ্ছে ভারতীয় মুদ্রায় প্রায় 25,500 টাকা থেকে।
চিনে Redmi K20 Pro এর দাম শুরু হচ্ছে 2,499 ইউয়ান (প্রায় 25,200 টাকা) থেকে। অন্যদিকে Redmi K20 ফোনের দাম শুরু হচ্ছে 1,999 ইউয়ান (প্রায় 20,200 টাকা) থেকে। একাধিক মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন।
ডুয়াল সিম Mi 9T Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। ফোনের ভিতরে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Mi 9T Pro ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Mi 9T Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
Mi 9T ফোনে Mi 9T Pro ফোনের ডিজাইন ও একই স্পেসিফিকেশন ব্যবহার হয়েছে। শুধু Mi 9T ফোনে থাকছে Snapdragon 730 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। 27W ফাস্ট চার্জের পরিবর্তে Mi 9T ফোনে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Samsung Galaxy S27 Ultra Tipped to Get Exynos 2700 Chip, Breaking Snapdragon-Only Streak