Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 30 এপ্রিল 2026 13:35 IST
হাইলাইট
  • Redmi Note 14 Pro ও Note 14 Pro+ Prime Edition অ্যামাজনে বিক্রি হচ্ছে
  • ই-কমার্স সংস্থাটি 3,000 টাকা কুপন ডিসকাউন্ট দিচ্ছে
  • উভয় স্মার্টফোন কার্ভড ডিসপ্লে ও 20MP সেলফি ক্যামেরা আছে

Redmi Note 14 Pro 5G ও Note 14 Pro+ Dimensity 7300 Ultra ও Snapdragon 7s Gen 3 প্রসেসর ব্যবহার করেছে

Photo Credit: Redmi

Redmi Note 14 Pro 5G ও Note 14 Pro+ 5G-এর Prime এডিশন লঞ্চ হয়েছে। Redmi Note 14 Pro সিরিজ 2024 সালের ডিসেম্বরে লঞ্চ হয়েছিল। আর এপ্রিলের শেষ লগ্নে দুই স্মার্টফোনের নতুন সংস্করণ বাজারে এনেছে শাওমি। Note 14 Pro 5G এবং Note 14 Pro+ 5G Prime Edition যথাক্রমে Dimensity 7300 Ultra ও Snapdragon 7s Gen 3 প্রসেসর দ্বারা চালিত। উভয় মডেলে কার্ভড ডিসপ্লে, 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ইনফ্রারেড ব্লাস্টার, IP68 স্তরের জল এবং ধুলোরোধী রেটিং, 90W ফাস্ট চার্জিং (Pro ভার্সনে 45W), এবং Dolby Atmos সাউন্ডের মতো ফিচার্স রয়েছে।

Redmi Note 14 Pro 5G ও Note 14 Pro+ 5G Prime Edition দাম

Redmi Note 14 Pro 5G ও Note 14 Pro+ 5G Prime Edition অ্যামাজনে বিক্রি হচ্ছে। Note 14 Pro 5G প্রাইম এডিশন 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনে উপলব্ধ। দাম যথাক্রমে 26,999 টাকা ও 28,999 টাকা রাখা হয়েছে। তবে ই-কমার্স সংস্থাটি 3,000 টাকা কুপন ডিসকাউন্ট অফার করায় দাম যথাক্রমে 23,999 টাকা ও 25,999 টাকায় নেমে আসবে। এটি শ্যাম্পেন গোল্ড, ফ্যান্টম পার্পল, গ্রীন, ও টাইটান ব্ল্যাক রঙে কেনা যাচ্ছে।

Note 14 Pro+ 5G Prime এডিশনও 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হচ্ছে। দাম যথাক্রমে 31,999 টাকা ও 33,999 টাকা। এখানেও 3,000 টাকা কুপন ছাড় পাওয়া যাবে। অর্থাৎ দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 28,999 টাকা এবং 30,999 টাকায় নেমে আসবে। এটি স্পেকট্রার ব্লু, ফ্যান্টম পার্পল, ও টাইটান ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।

Redmi Note 14 Pro 5G ও Note 14 Pro+ 5G Prime Edition স্পেসিফিকেশন

প্রোডাক্ট পেজে দেওয়া তথ্য অনুসারে, প্রাইম এডিশনের সাথে আগের রেডমি নোট 15 প্রো বা রেডমি নোট 15 প্রো+ মডেলের কোনও পার্থক্য নেই। স্পেসিফিকেশন থেকে শুরু করে ডিজাইন, দাম বা ফিচার, সমস্ত কিছু অপরিবর্তিত রয়েছে। কেবলমাত্র অ্যামাজনে বিক্রিত ইউনিটগুলিকে আলাদা চিহ্নিত করার জন্য "Prime Edition" নাম ব্যবহার হচ্ছে। প্রথম লঞ্চের সময় এই ফোনগুলি ফ্লিপকার্ট ও শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইটে উপলব্ধ ছিল।

Note 14 Pro 5G এবং Note 14 Pro+ যথাক্রমে 5,500mAh ও 6,200mAh ব্যাটারির সাথে এসেছে। প্রো মডেলের পিছনে 50MP (প্রাইমারি) + 2MP (ম্যাক্রো) + 8MP (আল্ট্রাওয়াইড) ক্যামেরা আছে, যেখানে প্রো+ ভ্যারিয়েন্টে অন্য দুই ক্যামেরা এক থাকলেও ম্যাক্রো ক্যামেরার পরিবর্তে 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স যুক্ত হয়েছে।

Advertisement

Redmi Note 14 Pro 5G ও Note 14 Pro+ উভয় মডেলেই 6,67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি HDR10+, 120 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 1.5K রেজোলিউশন, এবং 3000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Solid design
  • Excellent Display
  • Decent Cameras
  • Capable performance
  • Battery monster
  • Bad
  • Slippery back panel
  • The 3+4 software update cycle seems on the lower side
  • Some AI features are a hit and a miss
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 7s Gen 3
Front Camera 20-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel + 50-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB, 512GB
Battery Capacity 6200mAh
OS Android 14
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.