2,000 টাকা ছাড়ে Redmi Note 15 SE 5G ফোনের সেল শুরু, মিলছে নো-কস্ট EMI অফার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 7 এপ্রিল 2026 13:50 IST
হাইলাইট
  • Redmi Note 15 SE 5G প্রথম সেলে 2,000 টাকা ডিসকাউন্টে কেনা যাচ্ছে
  • এটি 45W ফাস্ট চার্জিং ও 5,800mAh সিলিকন কার্বন ব্যাটারির সাথে এসেছে
  • Redmi Note 15 SE 5G-এর সামনে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে

Redmi Note 15 SE 5G features a new crimson reserve color with a leather-inspired finish

Photo Credit: Redmi

Redmi Note 15 SE 5G গত সপ্তাহে ভারতে এসেছিল। আজ 2,000 টাকা ডিসকাউন্টের সাথে ফোনটির বিক্রি শুরু হয়েছে। রেডমির স্পেশাল এডিশন ফোন ক্রিমসন রিজার্ভ কালার অপশনে পাওয়া যাবে। পিছনের অংশে লেদারের মতো টেক্সচার রয়েছে। লাল রঙের ব্যাক প্যানেল ও সোনালী রঙের মিড ফ্রেম ক্রেতাদের নজর কাড়তে বাধ্য। Redmi Note 15 SE 5G-তে 5,800mAh সিলিকন কার্বন ব্যাটারি, 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, IP65 + IP66 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, স্টেরিও স্পিকার, ও Dolby Atmos সাউন্ডের মতো ফিচার্স পাওয়া যাবে।

Redmi Note 15 SE 5G দাম ও সেল অফার

Redmi Note 15 SE 5G মডেলের দাম 19,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস ভ্যারিয়েন্টে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 21,999 টাকা ও 23,999 টাকা রেখেছে কোম্পানি। এটি ফ্লিপকার্ট ও শাওমি ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে।

ICICI, HDFC, এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। ফলে দাম 17,999 টাকায় নেমে আসবে। আবার Flipkart Axis ও Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 1,998 টাকা ক্যাশব্যাক পাবে।

এছাড়াও, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 3 মাসের নো-কস্ট EMI অপশনের সাথে 2,000 টাকা ছাড় পাওয়া যাবে। প্রতি মাসে 5,983 টাকা কিস্তি দিতে হবে। Flipkart Axis, HDFC, Flipkart SBI, ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অন্যান্য ক্রেডিট কার্ডেও সুদহীন মাসিক কিস্তির বিকল্প মিলবে। তবে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে না। ফোনটি ক্রিমসন রিজার্ভ (লাল), কার্বন ব্ল্যাক ও ফ্রস্টেড হোয়াইট কালার অপশনে উপলব্ধ।

Redmi Note 15 SE 5G স্পেসিফিকেশন

রেডমি নোট 15 এসই 5G একটি 6.77 ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,200 নিট পিক ব্রাইটনেস, ও FHD+ রেজোলিউশন সাপোর্ট করে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এই ফোনে Snapdragon 6 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

Advertisement

Redmi Note 15 SE-এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর আছে। সামনে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। ডিভাইসটি চারটি মেজর সিস্টেম আপগ্রেড (Android 19 পর্যন্ত) ও ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে। স্মার্টফোনের ব্যাটারি 45W ফাস্ট চার্জিং ও 18W রিভার্স চার্জিং সমর্থন করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPad Mini (2026) প্রথমবার OLED স্ক্রিন, Apple A20 Pro প্রসেসরের সঙ্গে লঞ্চ হল ভারতে
  2. OnePlus 16: ওয়ানপ্লাসের প্রথম 200MP ক্যামেরা ফোন শীঘ্রই ভারতে আসতে পারে
  3. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত 5G ফোনের দাম 6,500 টাকা কমল
  4. Temple: মগজ পড়ার যন্ত্রের প্রি-বুকিং শুরু, কিনতে কত খরচ জেনে নিন
  5. AI-এর দাপটে IT সেক্টরে ছাঁটাইয়ের ঝড়, কাজ হারালেন প্রায় 2 লাখ কর্মী
  6. পরশুদিন শুরু হচ্ছে Flipkart Big Bang Diwali সেল, ফোন, টিভি, ল্যাপটপ, এসি, ফ্রিজে লোভনীয় ছাড়
  7. Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু
  8. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  9. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  10. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.