Redmi Note 15 SE 5G নতুন ক্রিমসন রিজার্ভ কালার অপশনে লঞ্চ হয়েছে, যার ব্যাক প্যানেলে লেদারের মতো টেক্সচার আছে।
Photo Credit: Redmi
Redmi Note 15 SE 5G comes in a new crimson reserve color with a leather-inspired finish
Redmi Note 15 SE 5G আজ ভারতে এসেছে। ফোনটি নতুন ক্রিমসন রিজার্ভ কালার অপশনে লঞ্চ হয়েছে, যা ডিজাইনের দিক থেকে একেবারে আলাদা। ব্যাক প্যানেলে লেদারের মতো টেক্সচার আছে। সোনালী রঙের মিড ফ্রেম লুকসে নতুন মাত্রা যোগ করেছে। Redmi Note 15 SE 5G আরও বড় 5,800mAh সিলিকন কার্বন ব্যাটারি, 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 7.35 মিমি স্লিম প্রোফাইল, IP65 + IP66 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, ও Dolby Atmos-এর সাথে স্টেরিও স্পিকার, ও মিলিটারি গ্রেড ডিউরাবিলিটির মতো ফিচার্স অফার করে।
Redmi Note 15 SE 5G বা স্পেশাল এডিশন মডেলের দাম 19,999 টাকা থেকে শুরু, যা 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অফার করে। 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 21,999 টাকা ও 23,999 টাকা। ফ্লিপকার্ট ও শাওমি ইন্ডিয়ার অনলাইন স্টোরে এপ্রিল 5 থেকে বিক্রি শুরু হবে।
শাওমির সাব-ব্র্যান্ডটি নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 2,000 টাকা ডিসকাউন্ট অফার করছে। এছাড়াও, ছয় মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অপশন মিলবে। ফোনটি ক্রিমসন রিজার্ভ (লাল) ছাড়াও কার্বন ব্ল্যাক ও ফ্রস্টেড হোয়াইট রঙের বিকল্পে উপলব্ধ।
রেডমি নোট 15 এসই 5G মডেলে 6.77 ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,200 নিট পিক ব্রাইটনেস, ও FHD+ রেজোলিউশন (1,080 x 2,392) অফার করে। ফোনটির স্ক্রিন TÜV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। অর্থাৎ এটি চোখের উপর চাপ কমিয়ে সুস্থ রাখতে সাহায্য করবে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
Redmi Note 15 SE 5G রান করে Snapdragon 6 Gen 3 প্রসেসরে। এটি 8 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম এবং সর্বোচ্চ 256 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। রেডমির নতুন ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,800mAh ব্যাটারি। এটি 45W ফাস্ট চার্জিং ও 18W রিভার্স চার্জিং সমর্থন করে।
রেডমি নোট 15 স্পেশাল এডিশনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কল করার জন্য সামনে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।এই ফোনে Android 15 নির্ভর HyperOS 2 প্রি-ইনস্টল করা আছে। সংস্থা চারটি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 19 পর্যন্ত) এবং ছয় বছর ধরে সিকিউরিটি আপডেট দেবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale