Redmi Note 15 SE 5G চীনে উপলব্ধ Note 15-এর নিউ ইয়ার চেরি রেড এডিশনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।
Photo Credit: Redmi
Redmi Note 15 SE 5G could be the rebranded version of China-exclusive New Year Cherry Red Edition
Redmi Note 15 5G জানুয়ারির শুরুতে ভারতে 108 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হয়েছিল। আবার সেই মাসের শেষে Redmi Note 15 Pro সিরিজের দুই ফোন দেশের বাজারে এসেছিল। আর আজ শাওমির সহযোগী সংস্থাটি ঘোষণা করেছে, তারা Redmi Note 15 SE 5G এপ্রিল 2 এ দেশে লঞ্চ করবে। আসন্ন স্মার্টফোনের একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে, যেখান থেকে ডিজাইন সামনে এসেছে। মনে করা হচ্ছে, এটি চাইনিজ মার্কেটে উপলব্ধ Redmi Note 15-এর স্পেশাল নিউ ইয়ার চেরি রেড এডিশনের রিব্র্যান্ডেড ভার্সন। বিশেষ সংস্করণে নজরকাড়া লাল রঙ রয়েছে। হ্যান্ডসেটের ব্যাক প্যানেলের উপর ভেগান লেদারের স্তর বর্তমান।
Redmi Note 15 SE 5G ফ্লিপকার্টের মাধ্যমে ভারতে বিক্রি হবে৷ অফিসিয়াল টিজারে একটি স্মার্টফোনকে দেখানো হয়েছে, যার উপরের অংশ লাল পর্দায় ঢাকা। আংশিক ডিজাইন দেখে বোঝা যাচ্ছে, এটি চেরি রেড এডিশন। ফোনটি আকর্ষণীয় দেখতে লাল রঙে আসছে। সোনালী রঙের ফ্রেম লুকসে নতুন মাত্রা যোগ করেছে।
বাহ্যিক রঙ ছাড়া ফোনটির সমস্ত স্পেসিফিকেশন ও ফিচার্স স্ট্যান্ডার্ড Redmi Note 15 5G মডেলের মতো হবে বলে আশা করা হচ্ছে। আপকামিং Redmi Note 15 SE 5G-এর ক্যামেরা ডেকো ফোনের ফ্রেমের সোনালী রঙের সাথে মিলিয়ে ফিনিশ করা হতে পারে।
জানিয়ে রাখি, জানুয়ারিতে লঞ্চের সময় Redmi Note 15 5G মডেলের 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 22,999 টাকা ছিল। 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 25,999 টাকা রাখা হয়েছিল। এই ফোনের পিছনে ও f/1.7 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-যুক্ত 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে।
সামনে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসে 6.7 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে।এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, ও 3,200 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনে Snapdragon 6 Gen 3 প্রসেসর আছে। রেডমির এই ফোনে 5,520mAh ব্যাটারি পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে।
ব্যাটারিটি 45W ফাস্ট চার্জিং ও 18W রিভার্স চার্জিং প্রযুক্তির সঙ্গে এসেছে। ফোনে Android 15 নির্ভর Hyper OS 2 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে। সংস্থা চারটি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ছয় বছর ধরে সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale